কাজী সাহেবের কয়েকটি ছোট কবিতা

Words
214
Reading
1 min
Listen
Play
8y

হিসাব.

ওহে পথিক, একটু দাড়াও
পথের মাঝে কেন হারাও
এই কালেতে সুখে মেতে
ঐ কালেরই কষ্ট বাড়াও।
দুই দিনের এক ছোট্ট বাজার
স্বপ্ন তোমার হাজার হাজার
পাপের সওদা বোঝাই করে
পাবে না পথ পূন্য খোজার।
আল্লাহ মালিক মানো মুখে
অন্তরে তার বালাই নাই
হিসাব যেদিন দিতে হবে
কি দিবি তুই ভাবিস তাই?
এই পৃথিবীর রঙ্গমঞ্চে
সেই দিনটাই যাস ভুলে
উপর মালিক তিনিই রবেন
আর সকলেই যাবে ভুলে।

মেঘকন্যা

তুমি মেঘকন্যা
আকাশ ফুড়ে একচিলতে হাসি।
তুমি অক্ষম নও সক্ষমতার
স্বপ্ন রাশি রাশি।
তুমি অতীত কষ্ট, লক্ষ্যভ্রষ্ট
মিলিয়েছো নিমেষেই।
তুমি বৃষ্টি শেষে, রোদ্র বেশে
ছড়িয়েছো নিজেকেই।

বরবাদ

চুরান্ত কিছু কথা বলবো আজ
ভাঙ্গবো যতো আছে মনে লাজ
তোমার প্রতি প্রেমের যতো টান
শিতল বাতাস বইছে সকাল সাঁঝ

এক পৃথিবী প্রেম এনে দেব
আনবো গোটা আস্ত একটি চাঁদ
তোমার আমার প্রেমকাহিনী শুনে
লাইলী মজনু সব হবে বরবাদ

একটি গোলাপ

এই ধরনীতে তুমি আছো জানি
আমিও আছি চুপটি করে বসি
বিশাল আকাশ আপন আমার
আপন রাতের মস্ত বড় শশী

একটা বিশাল বাগান আছে
আমার স্বপ্ন ঘোরের ফাঁদে
তাতে আছে হাজার ফুলের মেলা
শুধু একটি গোলাপ বাদে।

কবিতাগুলি বাচ্চা বয়সে লেখা। ভাষার যথাযথ প্রয়োগের অভাব রয়েছে। তবু নিজের লেখা হওয়ার কারনেই এখানে দিলাম। ভুলত্রুটি মার্জনীয়।

If you want, you can visit my poetry page. Source

If you like my writing, you can vote for me & follow me

Untitled-1.jpg

কাজী সাহেবের কয়েকটি ছোট কবিতা | Ecency