কবিতা নং- 8

Words
161
Reading
1 min
Listen
Play
8y

কে তুমি ?

কে তুমি? এই কথাটি ভাবি আমি বারবার
তুমি কি মানবী, তুমি কি পরী, নাকি তুমি যাযাবর
তুমি কি সেই নজরুল নাকি পল্লীর কোন কবি
নাকি তুমি সেই প্রিয় শিল্পির তুলিতে আঁকা ছবি।
তুমি কি সেই মেঘনার বুকে আছড়ে পরা ঢেউ
নাকি তুমিকে এই কথাটা জানেনি কখনো কেউ
তুমি কি আমার জন্মভূমি, তুমি কি বাংলাদেশ
তোমার বুকেতে বেঁচে আছি মা'গো হবেনা কখনো শেষ।
তুমি কি আমার মা, নাকি মায়ের সোনার চরন
কথা দিচ্ছি মা'গো এ চরন হতে দেবনা হরন
তুমি কি আমার প্রিয় শিল্পির মিষ্টি গলার গান
নাকি তুমি এই বাংলার বুকে নদীর কলতান।
তুমি কি আমার পড়াতে আসা কোন এক টিউটর
নাকি তুমি দানবীর বেশে কালবৈশাখীর ঝড়
তোমার কথা ভাবি সারাক্ষন, ভেবে যাব আজিবন
আসলে তুমি কেউ নয়, তুমি আমার পাগলা মন।।।

লেখক- নেয়ামুল হাসান (কাজী শাওন)

লেখাটি লিখেছিলাম ০১.০৬.২০০৬ তারিখে। লেখা সবে শুরু করেছিলাম তখন। ক্লাস 6 এ পড়ি তখন। লেখা লেখির হাতে খড়ি হয়। ভাষাগুলো খুব সস্তা হলেও তখনকার সময়ে এটা নিয়েই গর্ব বোধ করতাম।

কবিতা নং- 8 | Ecency