যোদ্ধার হুংকারে শত্রুর বিচলিত মন

Words
117
Reading
1 min
Listen
Play
8y

 ..... যোদ্ধা .....

আসন্ন বিপদ যুদ্ধের ঝংকার
আছে মনোবল আমার অহংকার
আসো শত্রু, ছুটে ছুটে
আসো শক্তিশালী দলে দলে
আমার তরবারীর আঘাতে
তোমার মস্তক গড়াবে পদতলে
আমি নির্ভিক, আমি হুংকার
আছে মনোবল আমার অহংকার
আমি করিনা ভয়,
আসুক মহাপ্রলয়
আমি যোদ্ধা, আমি তোমার রক্তে
আনিবো বিজয়।

কবিতাটি ১৭.১০.২০১৫ ইং তারিখে লেখা হয়। এটি একটি নির্ভিক যোদ্ধার কথা তুলে ধরা হয়েছে। একজন সত্যিকারের যোদ্ধা যুদ্ধের ময়দান থেকে কখনো পালিয়ে আসে না। শত্রু যত বড় শক্তিশালী হোক না কেন সে পিছপা হয় না। শরিরের শেষ রক্তবিন্দু দিয়ে লড়ে যায়। সে বিজয়ের স্বপ্ন দেখে। তার চোখে শত্রুকে বধ করার স্বপ্ন লালিতো হয়। সে শত্রুর কাছে থেকে বিজয় ছিনিয়ে এনে মহান সৃষ্টিকর্তার মহিমা স্বীকার করে।

নেয়ামুল হাসান (কাজী শাওন)

[image source]