আমি কষ্টে তিক্ত, অশ্রু সিক্ত
আমার দু নয়ন।
আমি মেঘলা আকাশ, বৃষ্টি বিহীন
আমার এ জীবন।
আমি কষ্টে মোড়া, দিশেহারা
তোমায় ভাবে মন।
আমি শান্তনা নয়, যন্ত্রনাকেই
করেছি আপন।
আমি চাইনা তোমায়, তবে তোমার
মুখে হাসি থাকুক।
আমি চাই আস্তাকূরেই, যন্ত্রনাতেই
জীবন আমার কাটুক।