কবিতা সমগ্র পার্ট- 3

Words
329
Reading
2 min
Listen
Play
8y

হারাবার ভয়

কেন এতো হারাবার ভয়
কেন এতো অস্থিরতা
কেন এতো মিছে সংশয়
কেন এতো ব্যাকুলতা
কেন সব হলোনা তেমন
এই মন চেয়েছে যেমন।।
কেন কাঁদে মন বারেবার
কেন থেমে গেছে ভাষা
কেন তুমি করলে এমন
দিলে মিথ্যে ভালবাসা।।
হয়তো কেটে যাবে
একটু একটু করে
আমার জীবন
হয়তো ভাসবি সুখে
অন্য কারো বুকে
বাধবি চোখে তোর হাজার স্বপন।।।।

তুমি কোথায়

দুটি চোখের ইশারায়
তুমি কোথায়, আমি কোথায়
মনের ইচ্ছেরা কিছুই মানছে না
খুজে চলেছে তোমায়
তুমি কোথায়, আমি কোথায়
চোখের স্বপ্নরা, আজ দিশেহারা
বারে বারে ফিরে চাই
তুমি কোথায়, আমি কোথায়।

ভাল থাকবে বলে

সবটুকু সময়
যত যন্ত্রনাময়
নিয়েছি নিজের করে
শুধু তুমি ভাল থাকবে বলে।
আঁধার ছিড়ে
জোঁসনা কেড়ে
দিয়েছি তোমায় তুলে
শুধু তুমি ভাল থাকবে বলে।

তোর হাসিমুখ.....

কথা অল্প, নয় গল্প
ভালবাসি নয় স্বল্প
খুজে ফিরি চারিদিকে
শুধু তোর হাসি মুখ।

রাত জানে, চাঁদ জানে
ভালবাসার কি মানে
তোকে নিয়ে প্রতিনিয়ত
তাই স্বপ্ন বাধে বুক।

মন বলে, চোখ বলে
সময় বলতে বলতে চলে
এই পৃথিবীর মাঝে শুধুই
তুই যে আমার সুখ।

তোকে ঘিরে****

তোর অল্প কিছু ছবি
দেখে এঁকে আমি যায়।
কত শুন্যতারই মাঝে
তোকে পাইযে পূর্নতায়।
বুকে আছে কত আশা
শুধু নেই যে ভালবাসা
তোকে ছারা বল আর
কি আছে আমায়1
মন চাইযে শুধু তোকে
রাখবো এ শুন্য বুকে
আছি যে বসে আমি
তোরই প্রতিক্ষায়।

জল.....

তোমার এক ফোটা জল
সাগর হয়ে ভেসে যায় জীবন
একটু হাসি তোমার মুখের
রঙ্গীন করে এ মন,
তোমার হাসিতে এই আমি
অনেক হেসেছি
তোমার চোখের জলে এই আমি
কতো যে ভেসেছি।
তোমার হাতছানিতে কাছে ডাকে
দেয় না থাকতে দুরে
তোমার চোখের ভাষা আমার মনে
গান হয়ে যায় সুরে সুরে
তোমার হাসিতে এই আমি
অনেক হেসেছি
তোমার চোখের জলে এই আমি
কতো যে ভেসেছি।

প্রেমের কবিতা,,,,,,,,

তোমার এলোমেলো খোলা চুলের দোলায়,
তোমার মিষ্টি ঠোটের দুষ্টু হাসির মায়ায়,
তোমার আটপৌড়ে শাড়ির ভাজে ভাজে,
লজ্জাতে লাল তুমি সকল সাঝে,
নিন্দিত মন শুধুই তোমাতে হারায়,
দিশেহারা মন তোমাতে দুহাত বাড়াই।।।।।।।

If you want, you can visit my poetry page. Source

If you like my writing, you can vote for me & follow me

কবিতা সমগ্র পার্ট- 3 | Ecency