..... নারী.....
হাজার রুপে তোমার আবির্ভাব
তোমার মহিমা বোঝা বড় দায়
নারী, তোমাতে হিসাব মেলানো ভার
এই তুমিই ফোটাতে পারো কষ্টের মাঝে
একতোরা সুখের পদ্ম।
আবার এই তুমিই দিতে পারো
বিষাক্ত বিষের নীলাভ থাবা।
একদিকে তুমি বিশ্বাসের প্রদিপ জ্বালিয়ে
চারিদিক আলোকিত কর,
অপর দিকে সেই তুমি এক হাসিতে
বিশ্বাস ভাঙ্গার খেলায় মাতো।
তুমি গড়ো, তুমিই ভাঙ্গো সব
তবুও তোমার কাছেই মাথা নোয়াই বিনম্র শ্রদ্ধায়।
কেননা, তোমাদেই মাঝেই কেও একজন আমার মা,
একজন বোন, স্ত্রী আর কেওবা কন্যা।
কবিতাটি লিখেছিলাম যখন আমার বয়স 22। আমরা অনেকেই নারীদের অবহেলার পাত্র মনে করি। তাদেরকে শুধু মাত্র ভোগের পন্য মনে করি। তাদের ইচ্ছার বিরুদ্ধে চাপিয়ে দেয় অনেক কিছু। যা তারা আশা করে না। আমাদের ভাল মন্দ সকল ইচ্ছা পুরনের জন্য আমরা মরিয়া হয়ে যায়, কিন্তু যারা আমাদের পরিবার তাদের কোমল আঁচল দিয়ে সামলিয়ে রাখে আমরা কি তাদের ইচ্ছার কথা স্বরন করি? মনে হয় না।
আমরা প্রত্যেকেই ভুলে যাই আমরা কোন না কোন মায়ের গর্ভে জন্ম লাভ করেছি।
ভালবাসি তোমায় মা। তাইতো তোমার প্রতি শ্রদ্ধাজ্ঞাপনের জন্যই আমার এই ক্ষুদ্র কবিতা খানি।
নেয়ামুল হাসান (কাজী শাওন)