...... প্রতিক্ষার প্রহর ......
আজ রাত্রিটা খুব নিস্তব্ধ
চারিদিকে আঁধারের কানাকানি
অশালীন বাতাসের ঝাপটা
আঁধার চিরে ডাহুকের আত্বচিৎকার
নদীর বাঁকে আছড়ে পরা ঢেউ
নিশীথিনীর কল্পনায় বিশৃংখল
তারা দের মিটি মিটি হাসি
আকাশের গোমড়া মুখ
স্বপ্নের চোখে নীল রঙ্গা সুর
ঝিঝি পোকার অবিরাম ডেকে চলা
মিথ্যায় নির্মিত সুখ
বিছানার এপাশ ওপাশ
ক্লান্তিময় দুটি চোখ
অযাচিত ভাবনার অন্তিম মূহুর্ত
অবশেষে দেখা দিলো
পুরনো দিনের আবছা দুঃখ
প্রতিক্ষার প্রহর গুনে চলেছি
সকালের লাল সুর্যের অপেক্ষায়।
লেখক
নেয়ামুল হাসান (কাজী শাওন)