কথা

Words
264
Reading
2 min
Listen
Play
9y

#কথোপকথন

কি করে আমার বাবুনিটা?

রাগ করে

  • কার সাথে?

তার বাবুটার সাথে

  • কেন?

কারণ বাবুটা পচা

  • কি করেছে বাবুটা?

সে তার বাবুনিকে কথা দিয়ে কথা
রাখেনি।

  • মাঝেমাঝে সবসময় না।

দেখ শাওন, আমি তোমার গিফট টিফট
চাই
না। আমি চাই কিছু সময়। সেটাও কি
তুমি
পার না?

  • দেখ বাবুনি আ....

বাবুনি বলবা না (পুরা রেগে)

  • আচ্ছা ঠিক আছে। (ভয় পেয়ে)

আমি কালই দেখা করতে চাই।

  • আচ্ছা। কাল অবশ্যই আসব।

ওকে bye.
টুট … টুট …
.
শাওন ও সোনিয়া একে অপরকে খুব
ভালবাসে। সোনিয়াকে খুব ভয় পায়
শাওন। আজ তাদের দেখা করার কথা
ছিল। কারণ আজ তাদের একবছর পূর্ণ
হয়েছে। কিন্তু শাওন কথা দিয়ে কথা
রাখেনি। অন্য একজনকে দিয়ে গিফট
পাঠিয়ে দিয়েছে। তাই সোনিয়া
ভীষণ রেগে আছে।
.
বিকেলে পার্কে দুজনে বসে আছে।

  • এই নাও বাদাম খাও।

আমি বাদাম খেতে আসি নাই

  • রাগ করে না বাবুনি

ওই তোরে না মানা করছি বাবুনি
ডাকবি না। তবুও ডাকলি কেন? (সম্পূর্ণ
রাগ নিয়ে)
শাওন ভয়ে পুরা চুপসে গেল। মুখটা ছোট্ট
বাচ্চাদের মত হয়ে গেল। এই মুখটার জন্য
সোনিয়া শাওনের ওপর রাগ করে
থাকতে পারে না।
.
ওলে বাবুটা ভয় পেয়েছে নাকি?

  • হ্যা। খুব পেয়েছে। এত জোরে কেউ
    বকা দেয়?

কি করব তুমিই আমার জিদ তুলে দাও।
কাল দেখা করতে আসনি ভাল কথা।
অন্যের হাতে গিফট পাঠালে কেন?
এবার কেদে কেদে বলতে লাগল, আমি
তোমার সাথে দেখা করতে এসেছিলাম
গিফট নিতে না।
.

  • স্যরি বাবুনি আর হবে না। এবার মাফ
    কর।

দেখ আমাকে গিফট দিয়ে খুশি করার
চেষ্টা একদম করবা না। আমি তোমাকে
পেলেই খুশি। এইযে তুমি এসেছ এটাই
আমার গিফট।

  • ওকে বাবুনি বুঝেছি। আর হবে না। এই
    যে কান ধরলাম।

হয়েছে হয়েছে। এবার চল একটু হাটি।

  • হ্যা চল।
কথা | Ecency