My Frist Love Letter | পরিচিত ও অপরিচিত এর সন্ধিকাল

Words
380
Reading
2 min
Listen
Play
8y

পরিচিত ও অপরিচিত এর সন্ধিকালে তুমি আমার অতি বিদিত কিন্ত আমি বরাবরি অজানিত!

শুরুতে একটি সরল স্বীকারোক্তি, আমার এই জীবনে একা থাকতে এবং বই পড়তে ভাল লাগতো কিন্তু গত দই দিন যাবত আর সেসব আমার দ্বারা হচ্ছে না। তবে তোমাকে কিছু অর্থহীন বাক্য লিখতে ইচ্ছা করছে। এ ইচ্ছাকে তুমি কিভাবে সংজ্ঞায়িত করবে তা জানি না। তবে এখন যদি বলি "আমি তোমাকে ভালবাসি"! তবে এই বাক্য তার যোগ্যতা হারাবে অনকটা "গরু আকাশে উড়ে" এর মত!!

আমি যখন অষ্টম শ্রেণীতে পড়ি তখন একজনকে বলেছিলাম এই বাক্যটা। সে শোনে আজ অবদি কোন উত্তর দেয় নাই, যদিও সে এখন তিন জনের জননী। সেদিন থেকে বুঝেছিলাম এটি একটি আজব বাক্য। যা বক্তার কারনে বাক্য হওয়ার যোগ্যতা হারায়।

আমার প্রিয় ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে জীবনের শেষ ক্লাস করতে গিয়েছিলাম। আর গত চার বছরের সমস্ত স্মৃতি আামাকে রোমাঞ্চিত করতেছিল। কিন্তু আশ্চর্য হলেও সত্য যে, তোমাকে দেখার পর থেকে কেন জানি মনে হলো আমার সমস্ত স্মৃতি অপূর্ণ, কারণ সেসবে তুমি নেই। তাই নতুন স্মৃতি তৈরি কারার অদৃশ্য শক্তি আমাকে শনিবারেও নিয়ে হাজির করল আমার চির পরিচিত ক্লাস রুমের এক নতুন সময়ে। যে সময় আর আমাকে শিক্ষকের লেকচারের দিকে টানে না; টানে তোমার দিকা। তোমাকে দেখে আমার আরেকটা দিন কেটে গেল।

আমি জানি এই দুই দিন যথেষ্ট নয় ঐ যোগ্যতাহীন বাক্যকে পূর্ণ যোগ্যতা দিতে। তবে বক্তার সমস্ত চিন্তা চেতনা আজ এই বাক্যের কাছে পরাজিত। আমি এ শক্তির সংজ্ঞায়িত করতে পারছি না; তবে কার্যকারীতা দেখে সত্যি বিমোহিত। এ শক্তি, বাংলা বানানে অপরিপক্ষ এক ব্যক্তিকে লিখনিতে বসিয়ে দিয়েছে। এ যেন শুন্যের মাঝে এক সুন্দর বাড়ি বানানোর মত। বৃস্তিত শুন্য মরভূমিতে খাবার জল এ পরিপূর্ণ এক সুন্দর বাড়ি।

বাংলাদেশ ছেড়ে চলে যাচ্ছি আর এক মাসের মধ্যে; বেভেছিলাম আর কোন মায়ায় পরা যাবে না। কিন্তু কি এক অজব মায়ায় পরলাম যা আমাকে দ্বি খন্ডিত করে দিবে। তব এই খন্ডায়নে বেশ আনন্দিত ও পরিপূর্ণতা অনুবভ করতেছি।

তোমাকে ধন্যবাদ, দশ বছর পর আবার সেই যোগ্যতাহীন বাক্য উচ্চারণ অভিপ্রায় তৈরি করার জন্য এবং মনের ভাব প্রকাশের আনন্দে আনন্দিত হওয়ার সুযোগ করে দেয়ার জন্য।

এই অর্থহীন বাক্যগুলো বর্তমান সময়ের সাথে বড় বেমানান কিন্তু কি করব বল আমি যে একটু সেকেলে একটু বেমানান।

তোমাকে জানার আগ্রহ ও আমাকে জানানোর ইচ্ছা থেকে এই বৈদ্যুতিক চিঠি প্রেরণ করা হলো যা একান্ত তুমার জন্যে লিখিত। তুমি যদি অন্যের সাথে ভাগা ভাগি করে এই আনন্দকে বর্ধিত করতে চাও, তাও করতে পার। আমি শুধু উত্তরের আশায় রইলাম!!

পরিচিত ও অপরিচিত এর সন্ধিকালে বারাবরি অজানিত একজন।

My Frist Love Letter | পরিচিত ও অপরিচিত এর সন্ধিকাল | Ecency