নিয়তি,

nimni(71)
Published in
#my
Words
501
Reading
3 min
Listen
Play
3y

image.png

একাকীত্ব আমি কখনো চাইনি ,একা থাকতে আমার অস্থির লাগে, হৃদয় অদ্ভুত রকমের বিষণ্ণতায় ভরে ওঠে, আমি স্বপ্ন বুনে ছিলাম একটি সোনালী সুদিনের কিন্তু, তবুও আমাকে বাধ্য করা হলো একা থাকতে |আসলে কথার পিঠে অনেক কথা আসে তাই আসলে কথায় কথা বাড়ে কথা মানুষ বলতে শুরু করলে ভেতরের কথা বের হয়ে আসে আসলে এই পৃথিবীতে অনেক মানুষ আছে তাদের অনেক গল্প আছে যার যার গল্প গুলা তার তার কাছে অনেক বেশি কষ্টের আবার এমন কিছু কষ্ট আছে যেগুলো আসলে কখনোই মানুষকে বলা যায় না একাকীত্বটা কিন্তু নিজেকে কুরে কুরে খায় |

বেশি কষ্ট তখন লাগে যখন দেখি আমি দেখতেছি আমি জানতেছি আমি বুঝতেছি সে আমার বিপক্ষে কিন্তু আমার কিছু করার থাকে না একটুখানি মুচকি হাসি ছাড়া আমি আসলে এখন অনেক বেশি ক্লান্ত হয়ে গেছি মানুষের অভিনয় দেখে এটা ছাড়া আর কিছু না |তাই হয়তো বা প্রিয় মানুষ আপন জন কাউকে আর ভালো লাগছিল না নিজেকে খুব একা মনে হচ্ছিল তাই একাকীত্ব দূর করতে প্রিয়জনের সঙ্গে কিন্তু কিছুটা সময় বের করে বাইরে একটু ঘুরতে গেছিলাম যাতে করে সময়টুকু একান্তই নিজের করে পাই |

image.png

আমরা মানব জাতি আসলে অনেক বেশি অদ্ভুত যে যে জায়গায় আছি সেই জায়গাটা থেকেই কিন্তু অনেকেই সুখী আবার অনেকেই আমরা মনে করছি অসুখী যার যার কষ্ট তার তার কাছে অনেক বেশি বড় এবং বোঝা মনে হচ্ছে সংসার জীবনটাই যেন কেমন একটা যুদ্ধ একটা সংগ্রাম কেমন যেন যে লড়াই করে জিততে পারবে সেই টিকে গেল সংসারে আর একটা কথা বলে আমার আম্মু সংসার জীবনে যে মেয়ে বোকা থাকে সেই মেয়ে নাকি সংসার জীবনে সুখী হয় আমার কাছে আসলে এই কথাটার কোন ভিত্তি নাই আম্মু যখন বলে আমি মানে পলক না ফেলে আম্মু দিকে তাকিয়ে থাকি যে আসলে আমার মারা যেভাবে সংসার জীবনে যুদ্ধ করে সংগ্রাম করে এখনো পর্যন্ত আমাদেরকে আগলে রেখেছে সংসারটাকে ধরে রেখেছে |

image.png

আমরা আসলে পারবো কিনা কারণ আমাদের ভেতরে ধৈর্য ক্ষমতাটা খুবই কম আমরা একটুতেই রেগে যাই রাগান্বিত হয়ে মানুষকে পাঁচটা কথা বলি আসলে রাগ করলাম মানে হেরে গেলাম যে যার জায়গা থেকে যদি ধৈর্য ধরে চুপ করে থেকে সহ্য করা যায় তাহলে কিন্তু বিপরীত পক্ষে যে আপনার সাথে লড়ছে সে কিন্তু আর মজা পাবে না তাই তো চুপ করে ধৈর্য ধরতে শিখে গেছি তাই হয়তোবা আজকে নিজেকে খুব একা মনে হচ্ছে |

আসলে জীবনে ভালো থাকতে গেলে কারো কথা গায়ে লাগানো যাবে না আমি দেখেছি আমাকে কেউ যদি কোন ছোট বিষয় কোন কথা বলে আমার দিকে তাকিয়ে আঙ্গুল তুলে আমার প্রচন্ড খারাপ লাগে কারন আমি একমাত্র ব্যক্তি কিনা জানিনা আমার কথা সহ্য করতে পারি না আমি খুব কষ্ট পাই আমি খুব ভেঙে পরি এজন্য হয়তোবা আমার একাকীত্ব টা বেশি তবে হ্যাঁ কষ্ট ভেতরে চেপে রাখাটা অনেক বেশি ভয়ংকর কিন্তু কারো সঙ্গে যে শেয়ার করব বিপরীতে কি হবে পরদিন যখন আড্ডায় আমি যাব না ঠিক তখন তারা দুইজন আমাকে নিয়ে সমালোচনা করবে

এজন্য আসলে কাউকে আর এখন কোন কথা বলি না নিজের ভেতরের কথা গুলা ভেতরেই আটকে রেখে দুমড়ে মচকে দম বন্ধ হয়ে যাওয়ার মত অবস্থায় আমি থাকি মাঝে মাঝে ছুটে যাই নিজের ডিপ্রেশন গুলাকে নদীর স্রোতের সাথে মুছে দিতে যেন আমার ডিপ্রেশন গুলো নদীর স্রোতের সাথে ধুয়ে গিয়ে আমার ব্যথাটা কম লাগে মনের মধ্যে দেখবেন নদীর সামনে কিংবা সুন্দর একটা পরিবেশে কিছুক্ষণের জন্য নিজেকে মানিয়ে নিলে ভেতরের যে কষ্টটা সেটা কিছুটা হল কম লাগে।

image.png

আমার কিছু একাকীত্ব তার কথা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম আর কয়েকটা ছবি আপনাদের মাঝখানে শেয়ার করলাম আমি আশা করব আমার এই লেখাটা আপনারা পড়বেন লেখাটা পড়ে আসলে নিজের সাথে মেল আবার কিছু নাই প্রত্যেকটা মানুষ যে যার জায়গায় সুখী কিংবা অসুখী যে যার জায়গায় থাকে সে সেখান থেকে মনে করে সে বেশি অসুখী আসলে ব্যাপারটা এরকম না আমি আমার কিছু কথা শেয়ার করছি আমি আমার ভালো লাগা থেকে তাতে করে আমার ভেতরটা হালকা হবে আবার কথা হবে অন্য কোন গল্প নিয়ে |