আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভাল আছেন| আজকে আমি আপনাদের মাঝে আবারও একটি ব্লগ নিয়ে হাজির হয়ে গিয়েছি প্রতিদিনের মতন| আজকের ব্লগটা একটু ভিন্ন রকম কারণ আমি আমার গ্রামের বাড়িতে গিয়েছিলাম আর আমি আপনাদের সাথে আমার গ্রামের বাড়ির অনেক ব্লগ শেয়ার করেছি| আমি ছোটবেলা থেকে গ্রামে বড় হয়েছি তাই আমার কাছে গ্রামের ভালোবাসাটা একটা অন্যরকম পাওয়া| সবার প্রতি আমার জন্য একটা মায়া কাজ করে সব সময়| আর তেমনি আমার ফ্যামিলি মেম্বার যারা আছে সবাই আমাকে অনেক বেশি ভালবাসে| গ্রামের বাড়িতে গিয়ে অনেক মজা করি আমরা সব সময় কারণ আমরা চাচাতো ভাই বোন সবাই মিলে হই হুল্লোড় আনন্দ পছন্দ করি| আর আমি গেলে আমার গ্রামের চাচাতো ভাই বোন গুলো আছে ওরা অনেক বেশি আনন্দিত হয়| এবার গ্রামে গিয়ে আমি গ্রামের হাট কেমন হয় সেটা দেখতে গিয়েছিলাম হাটে কখনো আগে ওভাবে যাওয়া হয়নি| কারণ ছোটবেলা থেকেই আমরা অনেক শাসনের মধ্যে বড় হয়েছি| এখন বড় হয়ে গেছি বিয়ে হয়ে গিয়েছে সংসার করছি তাই এখন আর মা বাধা দেয় না| ছোট বোনকে নিয়ে তাই হার্ট দেখতে গিয়েছিলাম হার্ট কেমন বসে কি রকম মেলে| আমাদের হাটে অনেক রকমের জিনিস পাওয়া যায় খাবারের যে সকল জিনিস পাওয়া যায় সেগুলো শহরে এখন আর দেখা যায় না| আর বাজারের মধ্যে আমি যাইতে পারিনি কারণ অনেক ভিড় ছিল বাজারের মধ্যে কিন্তু মাছ ,মাংস, তরি তরকারি ,মুদি বাজার সমস্ত কিছু পাওয়া যায় |আমার পুরো হার্ট ব্লগটি হচ্ছে আটকে কেন্দ্র করে |আমাদের বাজারের হাটে পাওয়া যায় বিখ্যাত একটা চানাচুর সেটা নাম হচ্ছে বারো ভাজা এটা এত সুন্দর করে মেখে দেয় আপনি একাই অনেকগুলো খেতে পারবেন ঠিক আমি যেমনটা করেছিলাম| আর কথা বাড়াবো না চলেন দেখে আসি আজকের আমার পুরো ব্লগ টি আমি আশা করব আপনাদের কাছে ভালো লাগবে |
বন্ধুরা, আশা করবো আপনাদের কাছে আমার আজকের ব্লগটি ভালো লেগেছে এবং আপনারা অবশ্যই দেখেছেন| কার কার গ্রাম ভালো লাগে সেটা আমাকে কমেন্ট অপশনে জানাইতে পারেন| শহরে যান্ত্রিক জীবনী থেকে স্বস্তির নিঃশ্বাস নিতে হলে নিজের হাজার ব্যস্ততার মাঝখান থেকেও সময় বের করে গ্রামের বাড়ি থাকলে গ্রামের বাড়ি থেকে বেরিয়ে আসবেন দেখবেন জীবনে পরিবর্তনে এসেছে| আজ আসি আবার দেখা হবে অন্য কোন ব্লগের সাথে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই আমার পাশে থাকবেন| আপনার আমার পাশে থাকবেন এটাই আমার কাম্য| আপনারা আমার পাশে থাকলে আমার সামনের পথ চলা গুলো আরো বেশি সহজ হয়ে যাবে তাই আমি আশা করব আপনারা সব সময় আর পাশে থাকবেন| আমার চ্যানেলটিতে কেউ নতুন হলে ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন|