আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভাল আছেন | আমিও ভাল আছি |
আজকে আমি আবারো আপনাদের মাঝে একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গিয়েছি প্রতিদিনের মতন| আজকে আমি আপনাদের সাথে ছোট মাছের একটি রেসিপি শেয়ার করব ছোট মাছটি আমি সসা দিয়ে রান্না করেছিলাম আর এই শসা দিয়ে রান্না করাটা আমি আমার শাশুড়ির কাছ থেকে শিখেছি| আমি আগে মাংস এবং ডিম আর ভাজা মাছ বড় যেগুলো থাকে ওগুলো ছাড়া আর অন্য কিছুই খেতাম না শাক-সবজিও আমি খেতাম না| এখন আলহামদুলিল্লাহ আমি অনেক খাবার খাই এবং খাবারের স্বাদ বুঝি এবং সবাই যে রান্না গুলো করে সে রান্নাগুলো ফলো করে করেই কিন্তু আজকে আমি রান্নাটা শিখেছি|
একটা সময় ছিল আমি একটা ডিমও ভাবতে পারতাম না আমার আম্মা আমাকে বারবার বলত যে শ্বশুরবাড়ি গেলে কি হবে আম্মু চিন্তা করত আর সেই আম্মুই এখন আমার কাছে অনেক রান্নার রেসিপি জিজ্ঞাসা করে এবং আমার চ্যানেলটা আম্মুর সব সময় দেখে যে আমি কিভাবে রান্না বান্না করি এটা আমার কাছে অনেক বড় একটা পাওয়া | যে মাকে আমি ছোটবেলা থেকে দেখে অনুকরণ করে আমি সবকিছু শিখেছি এখন আমি বড় হয়ে গিয়েছি আমার নিজের একটা সংসার আছে সেখানে আমি রান্নাবান্না করছি এবং আমি সেই ভিডিওগুলাই ইউটিউবে আপলোড করি আপনাদের মাঝে শেয়ার করে আমার আম্মা সেগুলো দেখে এর থেকে বড় পাওয়া পৃথিবীর আর কোন কিছু হতে পারে না| আমি আমার ভালো লাগা থেকে আমি আপনাদের সাথে আমার এই রেসিপিগুলো শেয়ার করি| সারাদিনের ব্যস্ততার মাঝখানে কিন্তু সময় বের করা অনেক কঠিন তারপরও আমি চেষ্টা করে যাচ্ছি| আপনারা সবাই দোয়া করবেন যেন আমার সামনের পথচলা গুলো আরো বেশি সহজ হয়ে যায় আমি যেন সবসময় আপনাদের জন্য নিত্য নতুন রেসিপি নিয়ে হাজির হতে পারি| আজকে আমি কিভাবে ছোট মাছ শসা দিয়ে হাতে মেখে রান্না করেছিলাম সেই রেসিপির পুরো প্রস্তুত প্রণালী |
বন্ধুরা আমি আশা করব আপনাদের কাছে আমার আজকের রেসিপিটা ভালো লেগেছে |ভালো লেগে থাকলে অবশ্যই আমার পাশে থাকবেন| আপনারা আমার পাশে থাকলে আমি আপনাদের জন্য নিত্য নতুন কনটেন্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে যাব প্রতিদিনের মতন| আর আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে আপনার মতামত অবশ্যই আমার কমেন্ট অপশনে জানাতে ভুলবেন না |আজ আসি আবার দেখা হবে অন্য কোন রেসিপি সাথে ততক্ষণ সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন |অবশ্যই আমার পাশে থাকবেন ,আপনারা আমার পাশে থাকবেন এটাই আমার কাম্য |