শুভ সকাল বন্ধুরা। আশা করছি আজ আপনাদের দিনটি শুভ হোক।ঘুম থেকে উঠতেই আদুরির কথা মনে পড়ছে। সে আমাদের ক্যাম্পাসের প্রত্যেকের কাছে পরিচিত।আদুরির বয়স ৫-৬ বছর হবে।
Good morning friends. I hope you have a good day today. I remember Adurir as soon as I woke up. she is known to everyone on our campus. Aduri will be 5-6 years old.
বাবা নেই বলে ও প্রত্যেকের কাছে গিয়ে কিছু সাহায্য যায়।ওর সাথে আমার পরিচয় ১ম বর্ষ থেকেই।ক্লাস শুরু হওয়ার আগেই ও ক্লাসে এসে সবার কাছে মিষ্টি করে বলে,কয়টা টাকা দে না আমায়। ওর এই কথা গুলো সবারই ভালো লাগে। আদুরি আর ওর ছোট ভাই একসাথেই টাকা তুলতে আসে।
She doesn't have a father, she goes to everyone and gets some help. I have known her since the 1st year. Everyone likes her words. Aduri and her younger brother come together to collect money.
ডিপার্টমেন্টের খেলা দেখার জন্য আমি জিমনেসিয়ামে যাই, দেখি আদুরি ওখানে আছে। কিন্তু সেদিন আর সে কারো কাছে টাকা তুলছে না চুপটি করে খেলা দেখছে। যখনই খেলা শেষ হয়ে গেল তখনি আদুরি উল্লাসে মেতে উঠে বললো, আমি জিইতা গেছি। শুধু টাকা তুলতে যে আদুরি ক্যাম্পাসে আসে সেটা মোটেও নয়। পহেলা বৈশাখ হোক বা কোন অনুষ্ঠান আদুরি থাকবেই সেখানে।
I go to the gymnasium to watch the department play, I see Aduri there. But that day he is not taking money from anyone and watching the game in silence. As soon as the game was over, Aduri cheered and said, "I have won." Aduri who comes to campus just to raise money is not at all. Whether it is Pohela Boishakh or any other event, Aduri will be there.
আর সবার কাছে মিষ্টি করে বায়না করে কেউ ওকে কিছু বলতেও পারে না। তবে মাঝখানে কয়েকদিন ও ক্যাম্পাসে আসে নি। পড়ে জানতে পাড়লাম আদুরির হাত আগুনে পুড়ে গেছে।শুনে অনেক খারাপ লাগছিলো। তারপর কয়েকদিন পরেই অসুস্থ শরীর নিয়েই খুদার দায়ে ক্যাম্পাসে আসলো। সে দিন আর ওর মুখে হাসি ছিল না। সবাই ওকে দেখে খুশি হলো আমিও বললাম কই ছিলা এতো দিন। আদুরির সাথে আমার বন্ধুর মতো সম্পর্ক। সবার কাছে টাকা তুলে আমায় সেগুলা গুনতে দেয়। আমি দেখলাম ওখানে ৯৫ টাকা আছে। তখনি আদুরি বলে উঠলো ১০০ টাকা হইতে আর কতো টাকা লাগবে?
And no one can say anything to her by making sweet promises to everyone. However, she did not come to the campus for a few days. I read and found out that Aduri's hand was burnt in the fire. It sounded very bad. Then, a few days later, she came to the campus with a sick body. She did not have a smile on her face that day. Everyone was happy to see her. I also told him where you had been for so many days. Relationship with Aduri like my friend. Shee took money from everyone and let me count them. I saw that there is 95 rupees. Then Aduri said how much more money will it take than 100 rupees?
এই ছোট্ট আদুরি যে কিনা টাকা গুনতেই পাড়ে না কিন্তু সংসারে অভাব বলে এতো কষ্ট করে। তারপর আবার কারো কাছ থেকে ৫ টাকা এনে দিয়ে বললো এবার কি ১০০ টাকা হইছে?১০০ টাকা হইলে আর টাকা তুলুম না তাইলে বাড়িত যামু, এই টাকা দিয়া অনেক খাবার মা কিইনা আনবো ঠিক এভাবেই আদুরি বলেছিলো। যার এই বয়সে লেখাপড়া করার কথা, বন্ধুদের সাথে খেলাধুলা করতো। বাস্তবতার কাছে হার মেনে কষ্ট করেই জীবন কাটাচ্ছে।
This little darling doesn't even have to count the money but suffers so much because of lack in the family. Then She brought 5 rupees from someone again and said, "Is it 100 rupees this time? If it is 100 rupees, I will not take any more money, then I will go home. Who was supposed to study at this age, play with friends. She is living a life of hardship to the reality.
কিন্তু আদুরি জীবন যুদ্ধে সফল হয়েছে আমি মনে করি। ওর চঞ্চল ভাবে কথা বলা প্রত্যেকের মনে জায়গা করে নিয়েছে। ও যেন আমাদের পরিবারেরই একটি অংশ। জানি না এখন কেমন আছে আদুরি।তিন মাস ধরে ক্যাম্পাসে যাইনি। আদুরি কি মাঝেমধ্যে ক্যাম্পাসে আসে? এই সময়ে কিভাবে দিন কাটাচ্ছে? যে কিনা দৌড়ে -দৌড়ে ক্যাম্পাসের প্রত্যেক জায়গায় ঘুড়ে বেড়াতো। মনে হয় কোন মতে দিন কাটাচ্ছে যদি কোন সাহায্য পায়ে থাকে তাহলে তো ভালই। আর না পেয়ে থাকলে নির্মম পরিহাসের স্বীকার হতে হচ্ছে। আমি দোয়া করছি আদুরি যেন ভালো থাকে এই জীবন যুদ্ধে জয় লাভ করে।
But I think Aduri has succeeded in the battle of life. His restless manner has taken place in everyone's mind. He is a part of our family. I don't know how Aduri is now. I haven't been to campus for three months. Does Aduri occasionally come to campus? How is the day going at this time? He used to run and run everywhere in the campus. It seems that if there is any help in spending the day, then it is good. And if you don't get it, you have to accept the cruel joke. I pray that Aduri stays well and wins this life battle.
আমি নিহা। আশা করছি আজকের লখাটি আপনাদের পছন্দ হবে।
I am niha. I hope you are like my writing.