নারীদের পায়ের শিকল কি আজও খুলে দেওয়া হয়নি। নাকি সমাজের ভয়ে চুপ্টি করে ঘরের এক কোণে বসে আছে নারীরা।
মুক্ত পাখির মতো যখনই স্বাধীনভাবে উড়তে চায় তারা, ঠিক তখনই তাদের মুছেড়ে ফেলা দেওয়া হয়।
মানুষ পরিচয়ে বেঁচে থাকাটা ভালো সম্মানের কিন্তু সভ্য জাতি হিসেবে আমরা কলঙ্কিত। সমাজের কর্তারা কি নারীদের মূল্যায়ন করে? ঘরেই যখন প্রাপ্য সম্মান মিলে না আর বাইরের জগতের কাছে কি আশা করা যায়।
The chains of women's legs have not been untied even today. Or women are sitting in a corner of the house in silence for fear of society. Whenever they want to fly freely like free birds, they are not turned away. It is a good honor to live as a human being but we are stigmatized as a civilized nation. Do the leaders of the society evaluate women? What can be expected from the outside world when the due respect does not match at home.
এই কথাগুলো বলার কিছু কারণ আছে। সব কিছুতেই যখন নারীদের দোষ দেওয়া আমাদের স্বভাব হয়ে দাঁড়িয়েছে। তাহলে নারীদের স্বাধীন হওয়ার কথা ভাবাই যায় না।
যখন কোন মেয়ে ডিভোর্স হয় তখন আমরাই বলেই মেয়েটিসুখের সংসার করতে পারলো না ।নিশ্চয়ই কোন দোষ আছে তাই ডিভোর্স হয়েছে।
ধর্ষণ:
কি বলবো বলার মতো কিছুই নেই। ধর্ষকের বিচার না করে ধর্ষিতা কি পোশাক পড়েছে সেটা নিয়েই আমাদের আনাগোনা। ওয়েস্টান নাকি অন্য কোন পোশাক। এটা বলেই আমরা রেহাই পাই। এদিকে ধর্ষিতার পরিবারকে সমাজের কাছে মাথানত করে থাকতে হয়।
আজও কি তনু হত্যার বিচার হয়েছে?
There are some reasons to say these things. It has become our habit to blame women for everything. Then it is not possible to think of women being independent. When a girl gets
divorced, we say that the girl could not have a happy family. There must be some fault, so the divorce has taken place.
There is nothing to say about rape. We tell about what's clothes girls is wearing and without judging the rapist. We are relieved to say that it is Weston or any other . Meanwhile, the family of the rapist has to bow down to the society. Has Tanu's murder has been justice today?
গতকাল একটা খবরে দেখলাম এক বাবা তার মেয়ের ধর্ষকের শাস্তির জন্য ছোট্ট ব্যানার হাতে নিয়ে থানার সামনে দাড়িয়ে আছে।
Yesterday I saw in a news that a father is standing with a small banner in his hand to punish his daughter's rapist.
সেই বাবা হয়তো জানেনা এটা বাংলাদেশ। তাই শুধু শুধু বুক ভরা আশা নিয়ে দাঁড়িয়ে ছিল ওখানে।
কেন পুত্র সন্তান জন্ম দিতে পারল না মা? এটাও নাকি একজন মায়ের দোষ হ্যাঁ বর্তমানে অনেক পরিবারে এখনো পুত্র সন্তান জন্ম দেওয়া মাকে অলক্ষী বলা হয়।
মেয়ে যদি খেলোয়াড় হয় তাহলে তো আর কথাই নেই। বারবার একটা কথাই স্মরণ করিয়ে দেওয়া হয় তুমি একজন মেয়ে।খেলোয়াড় হওয়া তোমার জীবনের উদ্দেশ্য নয়।
ঘরের কাজে মাকে সাহায্য করো। তোমায় আর খেলতে হবে না।
That father may not know that it is Bangladesh. So there was just standing there full of hope. Why mother could not give birth to a son? Is it also the fault of a mother? Yes, in many families, a mother who has given birth to a son is still called alakshi. If a girl is a player, then there is no question. One thing is reminded again and again that you are a girl. Being a player is not the purpose of your life. Help mom with the housework. You don't have to play anymore.
আর তিরিশ বছর পার হওয়ার পরও যদি কোনো মেয়ের বিয়ে না হয় সমাজের কথা শুনতে তার জীবন কাটাতে হয়।এরকম অনেক কিছুই আছে যেখানে শুধু নারীদেরই দোষ দেওয়া হয়। কিন্তু নারীরা হাজার বিসর্জন দিয়েও সকলের মন জয় করতে পারে না। শুধু তারা চায় ভালো মা হতে, ভালো বোন বা স্ত্রী হতে।কিন্তু তাদের দোষ এর ভিড়ে ভালো গুণের কথা আমরা স্বীকার করতেই চাই না।
And even after thirty years, if a girl is not married, she has to spend her life listening to the society. There are many things like this where only women are blamed. But women cannot win everyone's heart with a thousand sacrifices. they want to be a good mother, a good sister or wife. But we don't want to admit the good qualities in the crowd of their faults.
আমিও একজন মেয়ে কিন্তু বর্তমান পরিস্থিতির জন্য আমারও রাস্তায় বের হতে ভয় লাগে। আমারও ইচ্ছে করে স্বাধীনভাবে জীবনযাপন করার।
I am also a girl but for the current situation I am also afraid to go out on the streets. I also want to live independently.
আপনি নিজেই চিন্তা করতে পারেন, একজন নারী অনেক কষ্ট ও ত্যাগ স্বীকার করে জীবন যাপন করে। এখন যদি আপনার মন-মানসিকতা পাল্টে যায় তাহলে নারীদের আর কোনো কাজে বাধা সৃষ্টি করবেন না পারলে তাদের কাজে সাহায্য করুন।
You can think for yourself, a woman lives a life of suffering and sacrifice. Now if your mindset changes, help the women in their work if you can't stop them from doing any more work.
আমি নিহা। লেখালেখি করতে ও গল্পের বই পড়তে পছন্দ করি। আশা করছি আজকের লেখাটি আপনাদের ভাল লাগবে।
I am niha. I like to write and read stories books. I hope you are like my today article.