নীলার শেষ পরিনতি- উপন্যাস- আমার নিজের লেখা

Words
719
Reading
4 min
Listen
Play
5y

Hello All,

Hope all people are well, Flower wished to all of you

আজকে আমার উপন্যাস এর নাম নীলার শেষ পরিনতি

Screenshot_5.png
Picture Source
লেখিকাঃ নাজমা আক্তার নাজু nazmanazu87@nazmanazu87
গরিব এক কৃষকের ঘর আলো করে ছোট্ট এক সুন্দর মেয়ের জন্ম হয় বাবা মা খুশি হয়ে নাম রাখে নীলা । নীলার ছোট বেলা খুবি আনন্দে কাটে । সারা গ্রাম দৌড়ে বেড়ায়, গাছে চরে, পাখি , ফুল, সবুজের সাথে খেলা করে। জীবনের মানে খুজে সারাক্ষন আনন্দদে কাটে।এ জীবন জেন তার কাছে এক অন্য আনন্দের যায়গা। বাবা মায়ের সাথে সারাক্ষন দুষ্টামি করে। বাড়িতে সারাক্ষন সে কিছু না কিছু করে সারা বাড়ি মাতিয়ে রাখে। সুন্দর পরিবেশে বাবা মা ও বড় ভাই বোনের আদরে তার দিন কাটতে থাকে আনন্দে। ফুল ও পাখি নিলা অনেক পছন্দ করে। সারাক্ষন ফুল ও পাখি র সাথে গুন গুন করে কি জেন বলে।

Essay-on-“A-village-fair”-Complete-Essay-for-Class-10-Class-12-and-Graduation-and-other-classes..jpg
Picture Source
গ্রামের মেলা হলে নিলাকে ছাড়া কেহই ওই মেলায় যেতে পারে না । সবার আগে নিলাকে যেঁতে হবে। অতি আদরে বড় হতে থাকে সে মেয়ে । ও মেলার কথা পুরাটা না বললে বুজবেন না। বাবার সাথে মেলায় যেঁতে যেতে বলে আজ কি কি সে মেলা থেকে কিনবে তার একটা বড় লিস্ট তার বাবার হাতে ধড়িয়ে দিতে দিতে বলে আজ কিন্তু আমাকে সব কিনে দিতে হবে নইলে কিন্তু তোমার সাথে আড়ি। বাবা শুধু ওর চোখের দিকে তাকিয়ে মিষ্টি হাসি দিয়ে , বলে

আজ মেলাটাই তোর চল তঁর কি নিতে হবে সবেই তোকে কিনে দেব। অতি আনন্দে নিলা বাবার হাত ধরে মেলায় প্রবেশ করে। সে কি আনন্দ যা আপনাদের না বললে আপনারা বুজবেন না। অতি আনন্দে নিলা মেলার বড় মাঠে একটা দৌড়ে সে এদিক অদিক ছুটা ছুটি করতে থাকে। আনন্দে সে নিজেকে ধরে রাখতে পারে না। মেলায় এত এত জিনিস দেখে সে তো অবাক। এই ছোট মেয়ে তার জীবনের আজ মনে হই কি যেন এক আনন্দের বন্যা নিজের মধ্যে বয়ে চলেছে। বাবার হাত ধরে সকল খেলনা কিনে আর দৌড়া দৌড়ে করে সারাদিন মেলায় টুকি টাকি কেনা কাটা করছে।

বাবা তার মেয়ের এত আনন্দ দেখে খুশিতে তার মন ভরে গেছে । নিলার আবদার এর চেয়ে অনেক বেশি তাঁকে কিনে দিয়েছে। সারাদিন মেলায় কেনা কাটির পর এবার বাড়ি ফেরার পালা। নিলা এবার বাড়ি ফেরের জন্য অতি আগ্রহে একাই দৌড়ে বাড়ির দিকে রয়না দেয়। নিলার বাবার এখনো কিছু একটা কেনা বাকি আছে বলে আবার মেলার দিকে মুখ দিতেই আবিস্কার করল যে নিলা তার হাত ছেড়ে দিয়েছে। সাথে সাথে তার বাবা পাগলের মত দৌড়ে এদিক অদিক খুজতেছে আর দৌড়ে দৌড়ে সারা মেলা এক করে ফেলেছে। অদিকে নিলা তো আনন্দদের আঁকাসে মেঘের সাথে খেলা করছে। কিছু

দূর গিয়ে নিলাও আবিস্কার করলো ওর সাতে থাকা বাবা তার হাত ধরে নেই। নিমিষেই সকল আনন্দের আবসান ঘটল। এখন বুজতে পারল আসে পাঁশে কেহই নাই । এদিকে বাবা তো পাগল হয়ে সারা মেলা খুজতেছে আর কান্না করছে। অনেক বড় মেলা তাই নিলার বাবা নিলাকে খুজতে খুজতে প্রায় সন্ধে হয়ে আসছে। নিলার বাবা মনে করছে যে , নিলা নিশ্চয়ই মেলার মধ্যে আছে। এমন কোন দোকান নেই যেখানে নিলাকে খুজে নি তার বাবা। অদিকে নিলা এবার কান্না করছে আর নিজের বোকামির কথা ভাবছে। যদি একটু সতর্ক থাকতো তাহলে হইত আজ নিলার এই অবস্থা হত না। এত আনন্দের জন্য আজ এই অবস্থা ।

নিলাদের বাড়ি থেকে বেশ কয়েক মাইল দূরে এই গ্রামের মেলা তাই নিলা কোন ভাবেই বাড়ির পথ চিনতে পারেনা। সন্ধে গড়িয়ে রাত হতেই নিলার বাবা বেশ চিন্তিত হয়ে পরে। রাত গভীর হতে লাগলো নিলার বাবা এখনো আশা করে আছে যে, নিলা হয়ত মেলার মধ্যেই আছে। এই আশায় নিলার বাবা মেলা বন্ধ হওয়ার অপেক্ষায় থাকল। আর মনে মনে আশার বুক বাঁধতে লাগলো এই বলে যে, নিলা নিশ্চয়ই মেলার মধ্যেই আছে। রাত যখন গভীর তখন সকল লোক মেলা থেকে চলে গেছে।

মেলা যখন সম্পূর্ণও ফাকা তখন নিলার বাবা আশা করে বসে আছে যে, এই তো নিলা এখনি আমার হাত ধরে বলবে বাবা আমাকে আর কিছু কিনে দিতে হবে। কিন্তু বাবার আশা , আশাই থেকে গেল। নিলা আর তার বাবার হাত ধরে বলতে দেখলনা কেহই।
এবার নিলার বাবা বুজতে পারল তার নিলা হারেয়ে গিয়েছে। এ কথা কোন ভাবেই নিলার বাবা বিশ্বাস করতে পারছে না যে, নিলা তার কাছে নেই।
অদিকে নিলা জঙ্গলের কাঁছা কাছি একা একা কান্না করছে ................................................ চলবে...।

Good Luck to all of you

That's all for now. I'll come with an interesting post again.

"About Me""

Screenshot_4.png

Generally...

I'm a housewife, i like to draw picture, i can do a lot of design work and help my husband at our design firm. now I am working on Jewelry

Thank you to all.

"Be Healthy, Be Beautiful,Be Good and Wishes"

নীলার শেষ পরিনতি- উপন্যাস- আমার নিজের লেখা | Ecency