মাশাআল্লাহ তাবারাকাল্লাকুম খাইরান" আলহামদুলিল্লাহ" আমার ছাদের বাগানে বার মাসি আম গাছের সাথে সাথি ফসল হিসাবে মুলা শাক দিয়েছিলাম । আমি শাক কেটে নিয়েছি ২ দিন আগে । এখন মুলার গোরা গুলি মাটির সাথে মিশাইয়া দিব । এতে শিকড় পচে জৈব সারের যোগান হবে । আবার অন্য শাক বা মুলা শাক দিব । এই ভাবেই ছাদ বাগানের ফসল বহুমুখি করন করতে হবে । এই গাছ থেকে ৬ টি আম তুলে নিয়েছি । অনেকে সাথি ফসল করতে ভয় পায় আমার গাছে কি ফলন কম হয়েছে। আপনারা ইচ্ছা করলে ফল গাছের সাথে কিছু সাথি ফসল করে খেতে পারবেন । মুল গাছের কোন ক্ষতি হবে না’ শাক তুলে নিলে এই শাকের কিছু চিকন শিকড় মাটিতে থেকে যায় যা পচে জৈব সার কাজ হয়ে যায় ধন্যবাদ ।