ভালবাসা
----- শাহাদাত সোহেল নীল.(কাকতাড়ুয়া)
ভালবাসা নয়
রোজ তোমাকে ভালবাসি বলা
ভালবাসা নয়
রাত জেগে ফোনে আলাপন করা
ভালবাসা নয়
শরীরের টানে বিছানায় যাওয়া
ভালবাসা নয়
স্মার্ট কাউকে মন দেওয়া
ভালবাসা নয়
তোমাকে ফেলে টাকার পিছনে ছোটা
ভালবাসা নয়
তোমাকে দিয়ে করানো জোর পূর্বক সেবা
ভালবাসা নয়
দু'জন মিলে প্রতিযোগিতায় নামা
ভালবাসা নয়
স্বার্থের প্রয়োজনে তোমাকে আপন করে নেওয়া
ভালবাসা নয়
তুমি খারাপ বলে,তোমায় ত্যাগ করা
ভালবাসা নয়
প্রতরণার আশ্রয় নেওয়া
ভালবাসা নয়
প্রিয়জনের বিশ্বাসকে গলা পিটে হত্যা করা
ভালবাসা নয়..................
ভালবাসা হল
তুমিহীনা আমার আকাশ মেঘলা
ভালবাসা হল
তোমায় না বলে, নিরবে তোমার জন্য ভাবনা
ভালবাসা হল
তোমার বিরহে আমার বুকে ব্যাথা
ভালবাসা হল
তোমার আমার আপন মনের ভাষা
ভালবাসা হল
তোমার চোখের জল মুছতে আমার বেঁচে থাকা
ভালবাসা হল
তোমার জন্য স্বর্গ সুখ ত্যাগ করা
ভালবাসা হল
সব থেকে জানা তোমার চোখের ভাষা
ভালবাসা হল
বিশ্বাসটাকে পূজি করে হাতে হাত রাখা
ভালবাসা হল
তুমি ছাড়া আমি ভীষণ একলা
ভালবাসা হল
শত না বলা কথা, নিরবতা দেখে বুঝে নেওয়া
ভালবাসা হল
না ভাবতেও তোমায় ভেবে ফেলা
ভালবাসা হল
জীবনে যাই হোক,তবুও ছাড়ব না মিছে আশা
ভালবাসা হল
তোমায় লুকিয়ে তোমার মুখটি দেখা
ভালবাসা হল
দু'জন দু'জনকে আঁকড়ে ধরে বাঁচা
ভালবাসা হল
কল্পনাতে তোমার ছবি আঁকা
ভালবাসা হল
তুমি আসবে না জেনেও অপেক্ষা করা
ভালবাসা হল
নিজের অজান্তে তোমায় ভালবাসা।
[সমাপ্ত]
রচনাকালঃ ০৮--০৭--২০১৫ইং
ক্রমিক নংঃ ১৭।