সুখের পায়রা,,,,,,
সেই চেনা সূরে স্তম্ভিত আমি
যেন তুমি জনম জনমের চেনা,
কি যে মধুরতায় মুগ্ধ ভোলামন
কে তুমি, তোমাকে তো হয়নি জানা ?
ভেবেছি তোমায় চাঁদের মত
মন বলে তুমি তারচেয়েও সুন্দর,
বেলা অবেলায় হারিয়েছি পথ
তোমাকেই খুঁজেছি নগর বন্দর ।
কত মধু মিশে আছে কন্ঠে তোমার
তুমি নও অতি সাধারণ,
সারা দুনিয়া খুঁজিলাম তোমায়
কেন তুমি লুকিয়েে এ ভূবন ?
হাসিতে তোমার মুক্তা ঝরে
প্রাণে জাগে কি যে শিহরণ,
সারা পৃথিবী আজ শুধুই তোমায়
তারসাথে দিলাম আমার এ পোড়ামন ।
চিনিছি তোমায় নতুন করে
স্বপ্নে উড়েছি নীলাকাশ,
চিত্তসুখে মন দোলে বারবার
হৃদয়ে বহে সুবাতাস ।
আমি চাইনা আকাশ চাইনা পৃথিবী
স্বপ্নের সীমানায় তুমি যে শুধুই আমার,
উড়িয়ে দাও সব সুখের পায়রা
খুলে দাও ভালবাসার সব বন্ধ দুয়ার ।