আমার তৈরী নতুন বেডরুমের ডিজাইন।

Words
336
Reading
2 min
6y

হাই hivers। আশাকরি সবাই ভাল আছেন। এটা আমার তৈরি একটি নতুন ড্রয়িং। এটি একটি অত্যাধুনিক বেডরুমের ৩D ড্রয়িং । অন্যান্য ড্রইং গুলোর মত আমি এখানে ২ টি সফটওয়্যার ব্যবহার করেছি।
১. sketchup 2018 pro
২.V-Ray 3.6
এখনা শুধু মাত্র একটি রেডরুমই নয় তার সামনে আছে একটি বসার জায়গা। আপনারা ছবিগুলো ভাল ভাবে খেয়াল করলেই বুঝতে পারবেন। এই ড্রইংটি সম্পূর্র্ণ আমার নিজের চিন্তাধারা দিয়ে এঁকেছি। প্রথম ছবিটিতে প্রথমে আছে একটি বসার জায়গা আর তার ঠিক সামনেই আছে বেডরুমটি। বসার ঘরে রেখেছি বসার জন্য রেখেছি সোফা , তার সামনে রেখেছি ওয়াল কেবিনেট ও তার পাশেই রেখেছি একটি একুরিয়াম। বেডরুমের জায়গাটি বসার জায়গা থেকে কিছুটা উপরে করে তৈরী করা হয়েছে কারন আপনারা গুগল এ Mordern bedroom লিখে সার্চ করলেই দেখবেন এই ধরনের বেডরুম গুলো।
htghgfr.jpg

new.jpg
kokok.jpgএই ধরনের বেড রুমগুলো অন্যান্য রুমগুলো থেকে উপরে করে তৈরী করা হয় এর পিছনে কোন সাইন্টিফিক ব্যাখ্যা নেই শুধু মাত্র architectural ডিজাইনের জন্য করা হয়। ঘরে উঠতে তিনটি সিঁড়ি দেওয়া হয়েছে। রুমের সামনের দিকটা সম্পূর্ণ কাচ দিয়ে ঘিরে দেওয়া হয়েছে। রুমে ঢুকতেই রাখা হয়েছে (৭'*৪') ফিটের কাচের দরজা। রুমের ভিতরে রাখা হয়েছে একটি বিশাল আরামদায়ক বিছানা তার ঠিক পাশেই রাখা হয়েছে একটি ওয়াল কেবিনেট। বিছানার পাশে রাখা হয়েছে একটি অত্যাধুনিক ফ্রিজ। রুমের এক সাইডে জানার পরিবর্র্তে রাখা হয়েছে স্লাইডিং দরজা। স্লাইডিং দরজা রাখার কারনে রুমের ভিতরে সহজে আলো বাতাস সহজে চলাচল করতে পারবে।রুমে লাইটের ব্যবস্থা রাখা হয়েছে কেবিনেটের পাশে আর বিছানার ঠিক পিছনে। বিছানার ঠিক সামনেই রাখা হয়েছে বিশাল টিভি।_ ঘরের গোপনীয়তা বজায় রাখার জন্য কাচের সামনে রেখেছি বিশাল পর্দ্দা_।

AutoSave_NEW_23.jpg

in the bed 2.jpg

porar jyga 2.jpgতাছাড়া রুমে পড়ালেখার জন্য রাখা হয়েছে একটি ব্যবস্থা। বসার ঘরেই করেছি এই ব্যবস্থাটি। বসার রুমের চারিদিকে ব্যবহার করেছি বাদামি রঙের প্লাস্টিক পেইন্ট ও ফ্লোরে দেওয়া হয়েছে লাইট বাদামি প্যান্টনের রং। বেডরুমে চারিদিকে ব্যবহার করেছি ব্ল্যাক প্যাটার্ণ প্লাস্টিক পেইন্ট আর নিচের দিকে রাখা হয়েছে লেদার ব্ল্যাক পেইন্ট। রং গুলো ব্যবহার করেছি আমার পছন্দ মত।

আমি সবসময় এই ধরনের ড্রয়িং নিয়েই কাজ করে থাকি। আর এই ড্রয়িংগুলো বর্তমান আর্কিটেকচার ডিজাইনগুলোর ভিত্তিকরেই তৈরী করি.
I am Arhat from Bangladesh. I am a Civil Engineer. I always useing this software. I hope you will be by my side. Thanks.