আজকের দিনটি শুধুই তোমার। অপ্রকাশিত অধিকারের দাবীতে শুধু আজকের এই একটি দিন তোমার কাছে থেকে চেয়ে নিচ্ছি। আসো দু’চোখ বন্ধ করে কল্পনার জগতে ঢুঁ মারি,ঘুরে আসি অজানায়। পাখির কিচিরমিচিরে সভ্যতা যখন জেগে উঠে,প্রাণ ফিরে পায় নগর জীবন,তারও অনেক আগে মনে কর যেন আমাদের যাত্রা শুরু হয়েছে। সকালের সোনালী রোদ যখন সারা পৃথিবীকে আলোকচ্ছটা দিচ্ছে, আমরা তখন হিমেল হাওয়ায় বৃষ্টিতে ভিজে যাচ্ছি। সকালের লুকায়িত চাঁদের আলো যেন আশির্বাদ করছে আমাদেরকে। তুমি পরেছ আকাশী রংয়ের শাড়ী, কপালে দিয়েছ নীল টিপ। চুড়ির রিনিঝিনি শব্দে আমি ক্ষণে-ক্ষনে হারাচ্ছি আমাকে, তোমার অপার সৌন্দর্য্য আমি হাবুডুবু খাচ্ছি। প্রেম সাগরের ডুবন্ত এই মাঝিকে তুমিই টেনে তুলছ যেন পরম মমতায়।
কেমন অনুভূতি লাগছে তোমার বলতো?পাগল মনে হচ্ছে আমাকে? আমি যদি পাগল হয়ে থাকি, তবে সেই পাগল তো তুমিই আমাকে করেছ। সেই সাথে এই পাগল আজ পণ করেছে বিলীন হবার। তোমাকে ভালবেসে রিক্ত,শূন্য হব আমি!আজ সত্যিই হারিয়ে যাবো অজানায় যেখানে দূরদিগন্তে আকাশ ছুঁয়ে আছে নীলিমায়। আর সাগরের নীল জলরাশি যেন নীলাকাশকে সবটুকু সৌন্দর্য্য দিয়ে আলোকিত করে রেখেছে যার মায়া ছড়িয়ে দিয়েছে সারা ভুবনকে। তুমি যাবে তো আমার সাথে?
If you like,please follow and upvote. Thank you.