গত দেড় বছরে প্রায় ২০/২২ জন নিকট আত্বীয়ের মৃত্যু সংবাদ। আম্মার মৃত্যু থেকে শুরু করে অনেক নিকট আত্বীয়-স্বজনের চীর বিদায়। গত মঙ্গলবার (০৭/১১/২০১৭)সন্ধ্যায় ছোট খালাকে চীর বিদায় দিয়ে আসার একদিন পর জানতে পারলাম সদ্য নবজাতক ১১ দিন বয়সের ভাতিজার মৃত্যুর সংবাদ। জানিনা আর কত মৃত্যুর সংবাদ অপেক্ষা করছে……
এখন মোবাইলে নিকট আত্বীয়-স্বজনদের কোন কল আসলে আতকে উঠি। কথা বলার আগেই বুকটা দুমরে-মুচরে উঠে।