আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, বন্ধুরা সবাই কেমন আছেন ? আশা করি ভাল আছেন । আজকে টিভিতে একটি নিউজ দেখে আমার নিজের ভিতরে কিছু রহস্য তৈরি হলো সাথে সাথে সেগুলো নিয়ে আমি একটু নিজের সাথে নিজেই আলোচনা শুরু করি ।
যেহেতু আমি একজন ক্রিকেটপ্রেমী তাই ক্রিকেট নিয়ে আমার ভিতর অনেক ধরনের আকাঙ্ক্ষা থাকে কিংবা দেশ ও জাতির অনেক কিছুই চায় আমাদের দেশের ক্রিকেটারদের কাছ থেকে ।অনেক সময় আমার দেশের ক্রিকেটের অনেক কিছু দিয়েছে আবার অনেক সময় ইচ্ছা থাকা সত্ত্বেও কিছু করতে পারেনি এটা একটি প্লেয়ারের ভুল হিসেবে আখ্যায়িত করলে আপনার ভুল হবে ।
যেহেতু আমি একজন সাবেক প্লেয়ার , এজন্য আমার কিছুটা ধারণা আছে একটি প্লেয়ার এর জীবনী কতকিছু সম্মুখীন হতে হয় হ্যাঁ ইদানিং আমাদের দেশের ক্রিকেট বোর্ডের সংশ্লিষ্টরা কিছু উদ্যোগ নিয়েছে এটা সুফল পেতে অনেক সময়ের প্রয়োজন সাথে সাথেই এর সুফল পাওয়া যাবেনা কিন্তু এক শ্রেণীর মানুষ আছে যারা সাথে সাথে সুফল পেতে চায় ।
এই নিয়ে অনেক ধরনের পদক্ষেপ কিংবা আশা ব্যক্ত করেছেন আমাদের বাংলাদেশের ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা বিসিবি সেটা হচ্ছে দেশের ক্রিকেটারদের জন্য একজন পাওয়ার হিটার কোচ এর প্রয়োজন ।খুব দেরিতে হলেও একটি ভালো উদ্যোগ এটি বিসিবির জন্য সাধুবাদ জানাই । কিন্তু এর সাথে অনেক কিছু জড়িত এটা কি বন্ধুরা খেয়াল করে দেখেছেন একজন কোচ কি দিতে পারে ?
আমাদের দেশের ক্রিকেটাররা পাওয়ার হিটার বললে ভুল হবে আমাদের দেশে আমার দেখা মতে একজন পাওয়ার হিটার নেই এখন পর্যন্ত বাংলাদেশ ক্রিকেটে এরকম কাউকে দেখা যায়নি যেখানে সারা বিশ্বে সব দেশেরই কমবেশি পাওয়ার হিটার ব্যাটসম্যান রয়েছে।এটি একটি বাংলাদেশের জন্য অনেকবার একটি দুর্বল জায়গা । এজন্য একদিনে চাইলেই জোগাড় করা যাবে না ।
ইদানিং পাকিস্তানের একজন বর্তমান ক্রিকেট এ পাওয়ার হিটার হিসেবে অনেক সুনাম অর্জন করেছেন , তার খেলা দেখলে অবাক হয়ে যেতে হয় এবং তার খেলার নৈপুন্যতা তিনি সারা বিশ্বের কাছে মেলে ধরেছেন তাকে নিয়ে অনেক আলোচনা হতে দেখবেন সে আর কেউ না তার নাম আসিফ আলি ।
তার কাছে একটি প্রতিবেদনে জানতে চাওয়া হয় তার এই পাওয়ার হিটিং এর রহস্যটা কি ? তাতে সে খুব সুন্দর করে উত্তর দিয়ে দেয় ,আমি এমন একটা পজিশনে ব্যাট করতে নামি ,আমি এমন একটি পজিশনে ব্যাটিং করি যেখানে ওভারপ্রতি দশের বেশি রান করা প্রয়োজন এর জন্য আমাকে অনেক বড় শট খেলতে হয় আর প্রচুর অনুশীলন করতে হয় অনুশীলনী আমি প্রতিদিন ১০০থেকে ১৫০ টি ছক্কা মারি যাতে আমি ম্যাচে চার থেকে পাঁচটা মারতে পারি অনুশীলনের সময় ১০০থেকে দেড়শ ছয় মারার পাশাপাশি আরও একটি কৌশলের কথা জানিয়েছেন ।
টেপ বলআমাকেপাওয়ার হিটিং এ অনেক সাহায্য করে ,টেপ বল ক্রিকেট খেলায় সোজা ব্যাট চালাতে হয়এবং স্থির মাথা দিয়ে খেলতে হয় যা মনোযোগ বাড়ায় এছাড়া এখানে সব সময় বড় লক্ষ্য তাড়া করতে হয় আমি যখনই সময় তখনই টেপ বল ক্রিকেট খেলি ।এছাড়া তিনি আরও বলেন তিনি যখন টি-টোয়েন্টিতে ব্যাট করতে আসেন তখন তার হাতে সময় থাকে কম তার মানে উনি অল্প বলে বেশি রান করার প্রয়োজনের তাগিদেই তখন নামেন ব্যাটিং করতে , সাংবাদিকদের খুব সুন্দর করে উত্তর দিলেন যে সে একই শর্ট বারবার খেলার চেষ্টা করে না এবং বলেন লাইনে গিয়ে ব্যাট চালানোর চেষ্টা করে ।
সুতরাং আমাদের দেশের ক্রিকেটারদের কে এটা নিয়ে চিন্তা করতে হবে বর্তমান জামানায় পাওয়ার হিটিং খুবই প্রয়োজন । আমাদেরকে নিত্যনতুন কৌশল প্রয়োগ করতে হবে এবং বর্তমান ক্রিকেটের সাথে তাল মিলিয়ে চলার জন্য যা যা প্রয়োজন তা তা করতে হবে কোন কিছু মানুষের দ্বারা অসম্ভব নয় আমরা চেষ্টা করলে আমাদের দ্বারা সবকিছুই সম্ভব ।