অনুভূতি একটি অদ্ভুত ছোট শব্দ। কিন্তুু এর বিশালতা অনেক। সৃষ্টির প্রতিটি জীবই তার জন্মলগ্ন থেকেই এই ক্ষমতার আওতাধীন। অনুভূতি কখনো কখনো অনেক সুখের আবার কখনো কখনো অনেক দুঃখের। আর সুখ-দুঃখ তো একে অপরের পরিপূরক। তবে অনুভূতির বহিঃপ্রকাশ গুলো সবার এক রকম হয় না। আবার সব আবেগের বহিঃপ্রকাশ করাও যায় না, মনের প্রভাবের ওপর নির্ভর করে ভিন্ন ভিন্ন অনুভূতির সৃষ্টি।
বৃষ্টি দেখেই কেউ হয়ত দৌড়ে নেমে যায় ভিজবে বলে! কেউ আবার বৃষ্টিতে ভিজে যাবার ভয়ে সৃষ্টিকর্তাকে স্মরণ করতে থাকে বৃষ্টি থামাতে বলে কারন তার তো মাথা গোজার ঠাঁই টুকু নেই। একজন বলছে কি দারুন সৃষ্টি আর একজন বলছে এ কি অনাসৃষ্টি!
অনুভূতির হাজার রূপ। ভাবনার হাজার রাজ্যের অনুভূতির লক্ষাধিক রূপ। কি অদ্ভূত!
ঘুম ঘুম চোখ, রাত কাটে নির্ঘুম..
দিশেহারা মন খোঁজে তোমায় সারাক্ষন শোনে না বারণ..এ কেমন অনুভূতি!
শেষ মুহূর্তের স্মৃতি নাড়া দেয় বার বার...
বুক করে ধড়ফড়..দেখি সেই চেনা মুখ অবিরত বন্ধ করলে চোখের পাতা...এ কেমন মায়া!
হাজারো ভিড়ের মাঝে খুঁজে ফিরি তোমায়..!!শূন্য ..শূন্য মনটা আমার কাঁদে বারে বার...পায় না তোমার দেখা!!এ কেমন শূন্যতা!
হঠাৎ মুচকি হাসা স্মৃতির ঘোরে..এ কেমন ভালোলাগা!!
হঠাৎ সিক্ত হওয়া চোখের কোনে স্মৃতির ঘোরে..এ কেমন কষ্ট পাওয়া!!
ধন্যবাদ সবাইকে
ভালো থাকবেন🙂