ভালবাসার রং নীল?

Words
217
Reading
1 min
Listen
Play
6y

ভালবাসার রং নীল, সত‍্যি কি তাই? শুধুই কি নীল? উহু নাহ, আমার কিণ্তু তা মনে হয় না। শুধু নীল না! লাল হতে পারে, গোলাপী হতে পারে আবার হলুদ, সবুজ ও হতে পারে বলে আমার মনে হয়। আবার ভালবাসার রং টা কিণ্তু কালো বা সাদা ও হতে পারে।

যদি সে তার প্রেয়সীকে সাদা রংয়ের শাড়িটা উপহার দিয়ে বলে- তোমাকে এই শাড়িতে একদম সাদা পরীর মতন লাগবে দেখতে। আর এ কথা শুনে পেয়সী লাজুক হাসি দেবে তখন তার গালের দুপাশে হালকা গোলাপী রং ছড়াবে। এইত ভালবাসা পাওয়া গেল সাদা ও গোলাপী রঙে। তাই নয় কি?

তবে ভালবাসা এক রঙা কে বলেছে? ভালবাসা হচ্ছে রঙিন। ভালবাসার রং অনেক। সমস্ত রং নিয়েই ভালবাসা হয়। ভালবাসার নিজস্ব রং দিয়ে রাঙিয়ে নেওয়ার ক্ষমতা আছে আর সে তাতেই রাঙিয়ে নেয় এবং রাঙিয়ে দেয়।

বাবা তার মেয়ের জন‍্য একটি নীল রঙের ফ্রক কিনে আনল। মেয়েটি তার বাবার আনা নীল জামাটি দেখেই যেন আনন্দে হেসে উঠল। নীল জামাটি যখন পড়ে বাবার সামনে আসল, বাবা দেখে খুব হাসি মুখ নিয়ে বলল, বাহ! আমার মেয়েকে তো দেখতে একদম রাজকন‍্যা লাগছে। এখানে কিন্তু ভালবাসার রং নীল।

ভালবাসার রং বদলায় সম্পর্কের জের ধরে। যেমন ছেলে তার মাকে বলল, মা আজকের অনুষ্ঠানে তুমি কিন্তু কাল শাড়িটাই পড়বে। কাল রঙে তোমাকে ভীষন মানায়। এমনি ভাবেই সব রং ছড়িয়ে আছে সব সম্পর্কের মাঝেই। ভালবাসা নানান রঙে রঙিন।

ধন‍্যবাদ সবাইকে আমার লেখাটি পড়ার জন‍্য।

ভালবাসার রং নীল? | Ecency