Poem no #3

Words
62
Reading
1 min
Listen
Play
8y

সে

তার দীঘল কালো কেশের আধারে
সন্ধ্যা নেমে আসে রৌদ্র কান্ত দিনের
মিথ্যে,অলীক দুঃস্বপ্ন গুলো শূন্য মেলায়; আর
ছায়াতরুর স্নিগ্ধ শীতল ছায়া প্রশান্ত মন করে মন ।ইচ্ছেনদী'র নির্মল প্রশান্ত জলধারা
সমুদ্রে গিয়ে লাভ করে মহানির্বাণ !
লাবণ্য তার অশান্ত করে দেয় হৃদয়, আর
মন হয়ে উঠে তৃষ্ণার্ত! আর এক বিচিত্র অনুভূতি ;
রিনিঝিনি শব্দে তার পদধ্বনি ঘোষণা করে
নতুন এক দিনের আবির্ভাবের! image