আবারো?

Words
127
Reading
1 min
Listen
Play
8y

কোথায় চলিলা আমায় ফেলিয়া?
যাইবা যদি সব স্মৃতি মুছিয়া,
তবে কেন তোমার ইঙ্গিতে পাল
আজও আমার জলে মিলিলা।
ভাবোনি কি আমাদের কথা?
তোমাহীনা এ চলে আসিতে পারে জোয়ার , ভাসিতে পারে সবই
যাহা তুমি ফেলেছিলা !‌
ছিন্ন হতে পারে তোমার পাল,
তখন তুমি আবার কোথায় ভেরিবা?
তবে কি তুমি ডুবিবা?
ডুবিবার স্বাদ উঠিল যখন
তবে আমার জল কেন ছাড়িলা?
হীন জলের শ্যাওলাও আজ ছেড়েছে জল চোখ ভাসিয়া,
শুধু তোমার কথা ভাবিয়া।
জানিতে তো সবই -
তবে কেন করিলা ছলনা ?
শুধু জানিলা না জোড়া পদ‍্য!
আজও স্বাদে আমার মনে,
ভাসুক না তোমার ডিঙ্গি আবারো আমার লাল জলে ।
এই সাঝে আবারও কি‌ ফিরিবা,
image আভা রাঙিয়ে আবারো কি
ভিরিবে তোমার ডিঙি
আমারো এই ঘাটে?
চেয়ে রই প্রতি সাঝে
সাঝেরবাতি জ্বালাইয়া,
যদি তব দেখা মিলে
ভেজা সে ডিঙি'র নীলাপনে।

আবারো? | Ecency