sad

mimraz(61)
Published in
#love
Words
216
Reading
1 min
8y

কিন্তু হ্যাপি তার পুরোনো প্রেম কিংবা প্রেমিক কোনটাকেই ভুলতে পারেনা। এখনো স্বপ্ন দেখে মিলনের। পরষ্পর যোগাযোগ রাখে, লুকিয়ে চুরিয়ে। নতুন সংসারের কোন কিছুতেই তার মন ভোলেনা। আর ভুলবেই বা কেমনে, কেননা ত্যাগে আর বিপর্যয়ে রচিত হতে যাচ্ছে আর একটি মহান প্রেমের কাহিনী।

অবশেষে সবকিছুর অবসান ঘটিয়ে প্রেমিকযুগল উদ্যাগ নেয়ে মিলনের। দেশের পথে রওয়ানা দেয় রাসেল। হ্যাপি সবকিছু গুছিয়ে নেয়, প্রেমিকের হাত ধরে পালিয়ে যাবার পরিকল্পনাটাকে চুড়ান্ত রূপ দেয়ার আশায়। তর সয়না তাদের কারোরই। তাই দেশে ফেরার পরের দিনটিতেই পালিয়ে দুরে কোথাও প্রেমের সৌধ গড়ার পরিকল্পনা নেয় ওরা। সৌধটি যদিও গড়ে উঠবে সফিকের সংসারের সমাধিটির উপর।

কিন্তু প্রেমে যদি বাধাই না থাকে তবে সেটি আর প্রেমের কাহিনী হয় কিভাবে। তাই সেই একই দিনে রাতের ট্রেনে সফিক তার স্ত্রীকে জানায় গায়ে ফেরার কথা।পরিকল্পনাটি ভেস্তে না গেলেও বিলম্বিত হওয়ার আশংকা দেখা দেয়। প্রেমিকের মিলনে অধীর হয়ে থাকা হ্যাপীর মন কিছুতেই এই বিলম্বকে মেনে নিতে চায়না। হায় মানুষের মন! বহু বছরের বিচ্ছেদ মেনে নিতে চাইলেও আর মাত্র কয়টা দিনের বিচ্ছেদ মেনে নিতে চায়না হ্যাপির মন। অপ্রতিরোধ্য হয়ে উঠে প্রেমের তরী, অধৈর্য হয়ে উঠে এর যাত্রীরা। সময় অসময়, দিন রাত্রি, আপদ বিপদ কোন কিছুই বাধ মানেনা, যুক্তির তর্কের তোয়াক্কা করেনা, বিবেক বুদ্ধিও লোপ পায়। তাই কঠিন সিদ্ধান্ত নেয়ার জন্য মনকে পাষান করে হ্যাপি। সফিকের প্রতি কিছুটা মায়াও হয়, লোকটা স্বামী হিসাবে মন্দ না। কিন্তু এটি একটি প্রেমের গল্প স্বামীর গল্প নয়।

sad | Ecency