আমি না দেখেই সত্যি তোমাকে অনেক ভালবেসে ফেলেছি কারন
আমি জানি তুমি হবে ঠিক তোমার বাবার মত।
মটু,গুল্লু... :')
অনেক আদর আদর...ঠিক যেন একটা আদরের
বস্তা!!!
তো কি হয়েছে তোমার কোন অস্তিত্ব নেই। তুমিই তো আমার স্বপ্ন।
তোমাকে আর তোমার বাবা কে নিয়ে আমি অনেক
স্বপ্ন সাজিয়েছি বাচ্চা।
আমার একটা বাচ্চা না।
দুই দুইটা বাচ্চা।
একটা বড় বাচ্চা,যাকে তুমি বাবা বলে ডাকবে আর আমার
ছোট্ট বাচ্চা হলে তুমি।
দুই জন কে আমি নিজের হাতে খাইয়ে দিব।
মাথায় হাত বুলিয়ে ঘুম পারাবো।
অনেক স্বপ্ন আমার তোমাকে নিয়ে।
তো কি হয়েছে যে তোমার কোন অস্তিত্ব নেই। তোমাকে যখন আমি আমার ভিতরে অনুভব
করি তখন তোমার বাবার মুখটা আমার
সামনে ভেসে উঠে।