আমার পরিচিত একজন ভাই আছেন , যিনি তার পুরো বিশ্ববিদ্যালয় জীবনে একই মেয়েকে মোট সাতান্নটা চিঠি দিয়েছিলেন ;যার একটা জবাবও তিনি পাননি । ক্যাম্পাসে যতবার তার সাথে মেয়েটির দেখা হত ততবার কোন এক জটিল চিন্তা মেয়েটির মাথায় ভর করত আর উদাস মেয়েটি অন্য কোন দিকে তাকিয়ে ভাব দেখিয়ে তার পাশ দিয়ে হেঁটে যেত । পাস করার পর অনেক জায়গায় অনেক চাকরির পরীক্ষা দিতে।দিতে জুতোর আয়ু।খরচ করেছেন , লাভ।হয়নি । পুরো দুনিয়ার কাছে তিনি কিছুই না ।
..
তারপর ধুপ করে একদদিন তিনি জানতে পারেন তিনি এখন থেকে আর সাধারণ কেউ নন , হয়ে গেলেন অ্যাসিস্টেন্ট কমিশনার অব পিপলস রিপাবলিক অব বাংলাদেশ , সোজা কথায় ম্যাজিস্ট্রেট। ব্যাস , সবকিছু কেমন বদলে গেল । বন্ধুদের আড্ডায় তাকে বন্ধু কম আর স্যার স্যার টাইপ ট্রীট করা বেড়ে গেল