'ইনফেরিওরিটি কম্পলেক্স'

Words
252
Reading
2 min
Listen
Play
4y

আমি বুঝি না, ব্র্যান্ডেড কাপড় পরা, রেগুলার রেস্টুরেন্টে যাওয়া,গাড়িতে চলাফেরা করা, এসব বিষয়কে কেন মানুষ লোক দেখানো ভাবে, ওভাররেটেড ভাবে। কেন মিডল ক্লাস লাইফ লিডিং কে সুপিরিয়র ভাবা হয়।
কোনো লাইফ লিডিং এর ওয়েই নিচু করা যায় না। আমার সামর্থ্য থাকলে আমি উইকেন্ডে ফাইভ স্টারে যাব, সামর্থ্য না থাকলে বাসায় বসে খিচুড়ি খাব। আমি ফাইভ স্টারে গিয়ে আল্ট্রা মডার্নও হচ্ছি না, খিচুড়ি খেয়ে ব্যাকডেটেডও হচ্ছি না। কিন্তু এই যে বাসায় বসে খিচুড়ি খাচ্ছি এটাকে রেস্টুরেন্টের চেয়ে সুপিরিয়রিটি দেয়ার কী আছে ? এখন টাকা না থাকাটা খুব কুল হয়ে গেছে। কারো ইনকাম সোর্স না থাকতে পারে, টাকা পয়সা কম থাকতে পারে, কিন্তু এই যে নাই, এটাকে গ্লোরিফাই করার কারণ কী ? আজকাল দেখা যায় ' রেস্টুরেন্টের ক্যাপাচিনোর চেয়ে পাড়ার দোকানের বিড়ি খাওয়াই শ্রেয় ' টাইপ কথাবার্তা । মিডল ক্লাস স্ট্রাটেজিগুলা এত বেশি হাইপড করে ফেলেছে যে এখন একটু টাকা পয়সা থাকা মানে গ্রহণযোগ্যতা নাই, গোল্ডডিগার, ইত্যাদি ইত্যাদি।
অথচ মানুষের জীবনযাপনের মধ্যে ভিন্নতা আছে, পছন্দ - অপছন্দের ব্যাপার আছে, রুচির ভিন্নতা আছে।
কোনো ক্লাস থেকে বিলং করা কোনো দোষের না৷ যার যা সামর্থ্য সে সেভাবে চলবে, শেষ। ধনী ব্যক্তিরা যদি এখন বলা শুরু করে ' দুটাকার চার চেয়ে আমার ৫০০ টাকার ক্যাপাচিনো বেটার ' তখন সেটা আপনাদের কাছে হিউমিলিয়েটিং লাগবে, লোক দেখানো লাগবে। প্রিভিলেজ পান নাই দেখে প্রিভিলেজড দের নিয়ে মজা উড়ানো আর নিজেদের সুপেরিয়রিটি দেখানোর কারণ টা আমি ক্লিয়ার না। আর যারা নিজেরা আয় করে তাদেরকে প্রিভিলেজপ্রাপ্ত বলাও যায় না, they worked for it.

inbound3650425383814419215.jpg

inbound2400954561916329197.jpg

সবাই সবার অবস্থানে থাকাটা ভালো । ক্যাপাচিনো ভালো নাকি দশ টাকার চা , এই তুলনায় নামার দরকার কী ?

'ইনফেরিওরিটি কম্পলেক্স' | Ecency