দয়া করে সম্পুর্ন পড়ুন :-
এই অনুষ্ঠানে কি হয়েছে অনেকেই জানেন আনেকে জানেন না। জুনায়েদ আহম্মেদ পলক তার বক্তিতায় অনেক আশার বানি শুনিয়েছেন, এক সময় তো সবার কাছে জানতে চাইল ১ জিবি নেটের প্যাকেজের দাম কত হলে আপনারা খুশি, ৫০০, ৩০০, ২০০ টাকা সবাই বলল না না । পরে বলল ৩০ টাকা তখন সবাই বলল হ্যা হ্যা | এই টা ঠিক আছে। তার এই কথা শুনে সবাই খুব খুশিই হল। সবাই আমার মত ভাবতে শুরু করল এই বুঝি নেটের দাম কমবে। বাট পরক্ষানে বলল, এক সময় ৭৮ হাজার টাকা ছিল ১ জিবি সেইটা থেকে আমরা এখন ব্রড ব্যান্ড লাইন ৬০০/৬৫০ করছি। আমরা আপনাদের কথা মাথাই রেখে আগামি দেড় বছরের ভিতর প্রতিটা গ্রামে ব্রডব্যান্ড লাইন নিয়ে যাব। ( যদিও সরকারি ব্রডব্যান্ড লাইন কেউ Use করে কি না সন্দেহ আছে। তবে বেসরকারি সেবাতে তাদের একটা নিয়য়ন্ত্রন থাকে )
শেষ হয়ে গেল নেটের দাম কমার আশা। এই বার পেপাল, তার ফেসবুকের স্টাটাস থেকে একটু সরে এসে ( বা বলতে পারেন ফ্রিলান্চার দের FB র স্টাটাস ও রিভিও দেখে কথা পাল্টাতে বাদ্ধ্য হয়ে) বলল, দেখেন আমি আর জয় ভাই পেপালের জন্য অনেক দিন থেকে কষ্ট করছি অনেকবার কথা বলছি আজ জুম আসছে এক দিন পেপাল ও আসবে। যাই হোক কথা শুনে কিছুটা আশাই জাগল না তারা রিয়েলি হয়ত কাজ করেছে।
এর পর জয় তার বক্তিতা শুরু করল, এক সময় তিনি বলল যে, আপনারা য়ারা Odesk ও Elance এ কাজ করেন তাদের শুবিধার কথা মাথাই রেখে আমরা আজ জুম চালু করতে যাচ্ছি। তার মুখে Odesk ও Elance এর কথা শুনে সবাই দেখলাম এর ওর মুখের দিকে তাকাচ্ছে। কয় জন তো বলেই ফেলল আমাদের ট্রেইনারা ত আমাদের এই মার্কেট প্লেসটা দেখাই নাই। কথা শুনে আমি ভাবলাম আমার স্টুডেন্টসরা ও কি মনে মনে আমায় কি গালি দিচ্ছে।
যারা জানে তারা বলল, আরে Odesk আগে ছিল ওটা এখন Upwork. আর Elance এর কথা জানেন আর ও কম সংখ্যাক লোক।
প্রসঙ্গত এরা সবাই LEDP এর কোর্স করে নিউ ফ্রিলান্চার। ( তার বক্তিতা শুনে মনে হল আমি ৪ বছর আগের ফিরে গেছি)
এখানেই শেষ না, পলক সাহেবের কথায় যারা পেপাল নিয়ে আশা করছিল তাদের হতাশ করলেন দারুন ভাবে। তিনি বললেন, আমরা চাইলে পেপাল চালু করতে পারব না, কারন বাংলাদেশ ব্যাংক এর যে আইন আছে তাতে দেশের টাকা বাইরে পাঠান যাবে না। ১ জন ১০ হাজার ডলার ইয়ারলি পাঠাতে পারবে বাট পেপাল থাকলে নাকি এটা রোধ করার যাবে না। আর তার জন্য পেপাল চালু হবে না।
মানে কি! Payonner / skrill দিয়ে ডলার বাইরের দেশে পাঠান যাই না? নাকি বাংলাদেশি ফ্রিলান্চারররা USA র ফ্রিলান্চারদের হায়ার করবে। নাকি সরকার সব ট্রানজেকশন দেখে? আজব!
আরে ভাই আজবের শেষ অংশ শুনে যান, এই বার তিনি বললেন Upwork এর কথা।আরে ভাই সামনে যে কাগজ রাখা ছিল।
কাগজ দেখে এক সমি করন বললেন, আমাদের দেশে ৮ হাজার ফ্রিলান্চার Upwork এর মত যাইগাই কাজ করে।
আসলেই কি মাত্র ৮ হাজার জন ফ্রিলান্চার Upwork এ কাজ করে।
যারা বলতে চাচ্ছেন, যে হতে পারে এটা বলছে শুধু LEDP এর স্টুডেন্টস দের ভিতর ৮ হাজার ফ্রিলান্চার , তাদের বলি না, কারন সেই বলছে মোট ১৩ হাজার জরের থেকে ৭ হাজার জন আর্ন করছে।
যাই হোক একটা বিষয় খুবই ক্লিয়ার পেপাল আর আসার কোন লক্ষণ নাই। তবে তিনি স্বীকার করলেন জুম আগের থেকে চালু ছিল। জয় সাহেবের কথা শুনে বোঝো গেল, তার মন অমানুষিকতা ভাল বাট !
পেপাল আসলে যে নতুন নতুন মার্কেট প্লেসগুলা বাংলাদেশের জন্য উন্মুত্ত সহ আর ও যে বাড়তি শুবিধা পেত এবং বৈদেশিক বেশি অর্জন হত সেই ধারনাটা তাদের মাথাই দেওয়ার মত কোন উপদেষ্টা নাই কারন তিনি নিজেই তো আইটি উপদেষ্টা।
আমি কোন দল বা ব্যাক্তিকে ছোট করছি না। ব্যাক্তিগত জিবনে আমি তাদের ফ্যান। বাংলাদেশ সরকার দেখের তরুনদেরকে কাজে লাগানর জন্য বিভিন্ন পদক্ষেপ নিচ্ছেন। তারা LEDPর প্রজেক্টের মাধ্যমে ১০ লাখের ও বেশি ডলার দেশে অনতে সক্ষম হয়ছে।
অনুষ্টানে প্রতি বিভাগের LEDPর সেরা আর্নারকে ২ জন কে এ্যাওয়ার্ড দেওয়া হয়। দেশ সেরা ১ জনকে স্পেশাল এ্যাওয়ার্ড দেওয়া হয়। তার মোট আর্ন ছিল ১০ হাজার ডলার এর বেশি। তবে এর ভিতর ময়মনসিংহ বিভাগের সেরা ফ্রিলান্চারের আর্ন ১৫০ ডলার হয় কি করে এটা অনেকের মনে প্রশ্ন থেকে যাই।
জীবনে প্রথমবার এতবেশি লিখলাম। কোন ভুল হলে ক্ষামা সুন্দর দৃষ্টিকোণ থেকে দেখবেন। বি : দ্র : -খারাপ কমেন্ট করতে চাইলে পারসনাল ম্যাসেজে এসে লিখেন। কারন হতে পারে আপনার কমেন্টটি আমার দেখা হল না 🙂 🙂🙂