ছাত্র জীবনের কিছু অভিজ্ঞতা ‌

Words
501
Reading
3 min
Listen
Play
5y

boy-5731001__480.webp

Source

আসসালামুয়ালাইকুম প্রিয় বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সবাই সুস্থ আছেন এবং নিরাপদে আছেন । আমিও ভালো আছি। আজকে আমি ছাত্রজীব ন সম্পর্কে কিছু অভিজ্ঞতা আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি আশা করি আপনাদের ভালো লাগবে। আমি যেহেতু একজন ছাত্র সেহেতু ছাত্র জীবন সম্পর্কে আমার সামান্য পরিমাণ অভিজ্ঞতা হলেও আছে। আমার কাছে মনে হয় ছাত্র জীবন হচ্ছে একজন মানুষের সঠিক ভাবে মানসিক বিকাশের সময়। একটি চারা গাছের দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে আমরা দেখব একটি চারা গাছ যদি সঠিকভাবে বেড়ে উঠতে চাই তাহলে অবশ্যই তার প্রয়োজন সঠিক পরিবেশ পানি, সামান্য কিছু জৈব সার ইত্যাদি। এগুলো হলো একটি চারা গাছ বৃদ্ধিতে অতি প্রয়োজনীয় বস্তু। এগুলো পেয়ে যদি একটি গাছ বেড়ে উঠে তাহলে সেটি হবে তরতাজা । অনুরূপভাবে একজন ছাত্র যদি সঠিক নিয়মে ,সঠিক শিক্ষা, সঠিক আদব-কায়দা মেনে বড় হয় তাহলে সেও এমন তর তাজা এবং শক্তিশালী মনোভাব নিয়ে পৃথিবীতে বিতরণ করবে।

প্রত্যেক ছাত্রদের কিছু না কিছু স্বপ্ন থাকে যে তার ভবিষ্যতে সে কি করতে চাই এমন কিছু লাইফ প্ল্যান সবারই থেকে থাকে। আমার নিজের কথা যদি আমি বলি তাহলে ভবিষ্যতে আমার লাইফ প্ল্যান হলো আমি বড় হয়ে একজন ডাক্তার হতে চাই। ডাক্তার হয়ে আমাদের দেশের মানুষদের সেবা দিতে চাই বর্তমানে আমাদের দেশের অসহায় হয়ে গেছে এর বিশেষ কারণ হয়তো করোনা ভাইরাস । করোনাভাইরাস যখন বাংলাদেশের হানা দেয় তখন দিন এনে দিন খাওয়া মানুষদের হয়ে যায় হুমকির কারণ কেননা তারা যদি কাজ করতে না পারে তাহলে তাদের পেটে ভাত জুটবে না। কথাটা শুনতে অনেক কষ্ট লাগলেও এটাই সত্য। কোন ভাইরাসের ফলে বাংলাদেশের অনেক মানুষ মারা যায় বিশেষ করে যারা গরিব-দুঃখী তারা এর মধ্যে রয়েছে অনেক ধনী ব্যক্তি ও সহ। বর্তমানে করোনাভাইরাস অনুকূলে এসেছে যার ফলে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা আবার পুনরায় শুরু হয়েছে। আমরা সবাই দোয়া করি করোনা ভাইরাস যেন আমাদের মধ্য থেকে বিদায় নেয় এবং আমরা সকলে সুন্দরভাবে জীবন-যাপন করতে পারি।

ছাত্রজীবনের একটি বিশেষ প্রভাব পড়ে থাকে তারমধ্য জীবনে অর্থাৎ যুবক জীবনে। একটি মানুষ যখন কিশোর থেকে যুবককে ধাবিত হয় তখন তার মনের মধ্যে অনেক রকমের চিন্তা ধারা ঘুরপাক খেতে থাকে বিশেষ করে বর্তমানে ইন্টারনেটের যুগে অল্পতেই মানুষ সবকিছু বুঝে যায়। টেকনোলজি আমাদের জন্য সবার কাছে আশীর্বাদ স্বরূপ কিন্তু বর্তমানে এই টেকনোলজির অনেক অপব্যবহার হচ্ছে সেদিকে আমাদের দৃষ্টি রাখা উচিত। আমাদের দেশকে যদি আমরা উন্নতি করতে চাই তাহলে অবশ্যই আমাদের টেকনোলজি আরো উন্নতি করতে হবে বিশেষ করে আমরা যদি আমাদের পৃথিবীর উন্নত দেশগুলোর দিকে লক্ষ্য করি তাহলে দেখব সেখানে টেকনোলজি বিষয়ে অনেক বেশি গবেষণা হয় এবং তারা আজ উন্নত আমাদের দেশকে যদি আমরা উন্নত করতে চাই অবশ্যই আমাদেরকে টেকনোলজি নিয়ে কাজ করতে হবে এবং ধীরে ধীরে টেকনোলজিকে উন্নতির দিকে ধাবিত করতে হবে তাহলেই আমরা সাকসেস হতে পারব।

টেকনোলজি ছাত্র জীবনে অনেক বড় ভূমিকা রেখে থাকে । যেমন কোটি কোটি টাকার হিসাব 1 সেকেন্ডে করে দেয় ক্যালকুলেটর এটি কিন্তু টেকনোলজির অবদান আমাদের শিক্ষা জীবনে একটি নতুন দিক এনেছে। আমরা সবাই টেকনোলজিকে ভালোবাসি এবং ভবিষ্যতে টেকনোলজির আরো বেশি জনপ্রিয়তা বাড়বে। ছাত্রজীবনে ও এর কোন ব্যতিক্রম থাকবে না। আমার মনে হয় আমাদের ছাত্র জীবন আমাদের মানসিক বিকাশের সময় এ সময় আমাদের নিজের পড়াশোনা এবং নিজেকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে এগিয়ে যাওয়া উচিত তাহলে আমরা জীবনে ভালো কিছু করতে পারবো।

ছাত্র জীবনের কিছু অভিজ্ঞতা ‌ | Ecency