Some time on the river bank in the morning || সকালে নদীর তীরে কিছু সময় ||

Words
239
Reading
2 min
Listen
Play
5y


হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই।আশা করি সকলেই ভাল।আশা করি সকলের সময়গুলো দুর্দান্ত কাটতেছে।

তো বন্ধুরা সকাল 6 টায় ঘুম থেকে উঠেছিলাম।আমার আবার ঘুম থেকে উঠে বাইরে হাঁটার অভ্যাস আছে।তাই ঘুম থেকে উঠে পোশাক চেঞ্জ করে রাস্তায় হাঁটতে গেলাম।তো সকালে রাস্তা দিয়ে হাঁটার সময় ভাবলাম নদীর তীরে যাই।সকালে নদীর তীর ঘেঁষে হাঁটতে আমার খুব ভালো লাগে, আমি মাঝে মাঝেই সকালে এবং বিকেলে নদীর তীর ঘেঁষে হাঁটতে যাই।কারণ নদীর তীর ঘেঁষে হাটার সময় আমি প্রকৃতির অপরূপ সৌন্দর্য দেখতে পাই আমি দৃশ্যগুলো খুব উপভোগ করি।এছাড়া সকালে যখন নদীর তীরে হাঁটি তখন নিজে ফ্রেশ হয়ে যাই।

তাই এই সকালে গেলাম নদীর তীরে হাঁটতে।সকালে আমি নদীর তীর ঘেঁষে হাটতেছিলাম।নদীর তীর ঘেঁষে হাঁটার সময় আমি গ্রামের ও নদীর দুইপাশের প্রকৃতির অপরূপ সৌন্দর্য দেখলাম নদীর দুপাশের সবুজ প্রকৃতি আমাকে সবসময় মুগ্ধ করে।এছাড়া নদীর পরিষ্কার পানিতে আমি নিজের হাত ধৌত করলাম।সকালে নদীর তীরে সূর্যোদয়ের সুন্দর দৃশ্য দেখলাম।নদীতে রয়েছে কিছু কচুরিপানা সেগুলো দেখতেও ভালো লাগলো।মূলত গ্রামের নদীর তীর ঘেঁষে হাঁটার সময় আশ্চর্যজনক সব দৃশ্য দেখা যায় এবং খুবই ভালো লাগে মুহূর্তটা।সকালের আবহাওয়াটা ফ্রেশ থাকে সে সময় নদীর তীর ঘেঁষে হাঁটলে নিজেকে ফ্রেশ মনে হয়।এবং নদীর তীর ঘেঁষে হাটার সময় আমি সময়গুলো খুব উপভোগ করি।

তাই সকালে নদীর তীর ঘেঁষে হাটার সময় আমি একটি ভিডিও তৈরি করেছি।ভিডিওটি আপনাদের মাঝে এখানে শেয়ার করলাম ভিডিওতে আপনারা সকালে নদীর তীরের প্রকৃতি ও সৌন্দর্য গুলো দেখতে পাবেন।আশা করি ভিডিওটি আপনারা উপভোগ করবেন।

Add My Facebook

Follow My Twitter

Subscribe My YouTube Channel

Thank you

mdaminulislam@mdaminulislam

Aminul_Writing_banner-_type.png


▶️ 3Speak

Some time on the river bank in the morning || সকালে নদীর তীরে কিছু ... | Ecency