একটি বৃষ্টির দিন ও আমার প্রিয় গ্রীষ্মকালীন ফল - Lifestyle blog in bangla
বন্ধুরা,
গ্রীষ্মকাল শেষ হতে চলেছে।আজ বাংলা জৈষ্ঠ্য মাসের শেষ দিন।আগামীকাল থেকে বাংলা আষাঢ় মাস শুরু হবে।আর গ্রীষ্মকালের শেষ হতে না হতেই ভারী বর্ষণ হচ্ছে পুরো বাংলাদেশ জুড়েই।
গত বুধবার থেকে বাংলাদেশে এই বর্ষণ শুরু হয়েছে।সেই সুবাদে আজ শনিবারও আমাদের টাংগাইল জেলায় প্রচুর ভারী বর্ষণ হচ্ছে।আমি যখন এই ব্লগ লিখতেছি তখনও বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে।সারা দিন মেঘলা আকাশ থাকে, মাঝে মাঝে বৃষ্টি থেমে যায় কিন্তু একটু পরেই আবার বৃষ্টি নামে।
এমনভাবেই বৃষ্টিমুখর দিন চলতেছে আমার।বাইরের দিকে তাকালে অন্ধকারাচ্ছন্ন দেখা যায়।চারিদিকে শুধু বৃষ্টি আর বৃষ্টি মনে হয় অন্ধকার হয়ে বৃষ্টি পড়তেছে।আজ আমি বাইরে বৃষ্টিতে ভিজেই গোসল করালাম।বৃষ্টির পানিতেই বেশ মজা করেই গোসল দিলাম।চারিদিকে তাকিয়ে দেখলাম গাছপালা জবুথবু হয়ে দাঁড়িয়ে আছে।গাছের পাতা ও শাখা দিয়ে ঝরঝরিয়ে পানি পড়ছে।আমার বাড়িতে আমাদের ঘরের সামনেই একটি আম গাছ রয়েছে।গাছে ভালোই আম রয়েছে।বন্ধুরা গ্রীষ্মকাল শেষ হতে চলেছে কিন্তু গাছে গাছে গ্রীষ্মের ফল এখনো রয়েই গেছে।
এরপর আমি গোসলের সময় আমাদের বাড়ির আম গাছের কাছে গেলাম।গাছের আম দেখে মনে হলো আম গুলো পরিষ্কার পানিতে গোসল করে উঠতেছে।আম দিয়ে ঝরঝরিয়ে পানি পড়তেছে।অনেক সুন্দর একটি পরিবেশ বিরাজমান হয়েছে বৃষ্টির এই দিনে।এরপর গাছ থেকে আমি একটি আম ছিঁড়ে নিলাম।গোসল দেওয়ার সময়ই আমটি আমি গাছ থেকে সংগ্রহ করেছিলাম।এরপর আমি বৃষ্টির পানিতে গোসল দিয়ে ফ্রেশ হয়ে ঘরে আসলাম।ঘরে আসার পর আবার প্রচুর বৃষ্টি হচ্ছিল।আমি ঘরের ভিতর দাঁড়িয়ে বাইরের বৃষ্টির সৌন্দর্য দেখলাম।এরপর আসি আমার প্রিয় গ্রীষ্মকালীন ফলের বিষয়।হ্যাঁ বন্ধুরা আমি আমার গ্রীষ্মকালীন প্রিয় ফল আমের কথা বলতেছি।গ্রীষ্মকালীন এই ফলটি আমার কাছে সত্যিই খুব ভালো লাগে।এটি একটি সুস্বাদু রসালো ফল।বর্তমানে আমাদের দেশে সর্বত্রই এই আম পাওয়া যাচ্ছে।গ্রীষ্মকালীন এই ফল কেউ মিস করবেন না।
ভিটামিন সি এর অভাব পূরণ করতে এই আমের বিকল্প নেই।তাই গ্রীষ্মের এই মৌসুমে আপনি পর্যাপ্ত পরিমাণ আম খেয়ে নিতে পারেন।এরপর বৃষ্টিতে ভিজে আমি যে আমটি সংগ্রহ করেছিলাম।
সেই আমটি আমি ঘরে এসে খেয়ে নিলাম।আমি লবণ দিয়ে আমটি খেলাম।অনুভূতিটা দারুন ছিল।
বাইরে বৃষ্টি হচ্ছে ঘরে বসে আমি আম খাচ্ছি চারদিকে সুন্দর পরিবেশ বিরাজমান।বন্ধুরা বৃষ্টির দিনে বিভিন্ন জনের বিভিন্ন রকমের অনুভূতি থাকে।যেমন আমার এ সময় বিভিন্ন রকমের খাবার খেতে ইচ্ছে করে।যেমন আজকে আমার অনুভূতিটা দারুন ছিল।বৃষ্টিতে ভিজলাম, বৃষ্টির সুন্দর দৃশ্য দেখলাম, বৃষ্টিতে ভিজে আম সংগ্রহ করলাম, পরে আমটি লবণ দিয়ে মজা করে খেলাম।আজ শনিবার বৃষ্টির দিনে এই ছিল আমার জীবনের একটি সুন্দর গল্প।
বৃষ্টির সময় আমি কিছু ছবি তুলেছিলাম।বৃষ্টির সময় আমি আমার বাড়ির আম গাছ থেকে আমের ছবি তুলেছিলাম।ছবিগুলো এখানে শেয়ার করেছি।আশা করি ছবিগুলো আপনারা সবাই দেখবেন।
আজ এই পর্যন্তই।একটি বৃষ্টির দিনে আমার জীবনধারণের এই ব্লগটি পড়ার জন্য ধন্যবাদ।সবাই ভাল, থাকুন সুস্থ থাকুন।আশাকরি আবার দেখা হবে।