Excessive night waking is harmful to our health [Bangla Vlog]

Words
258
Reading
2 min
Listen
Play
6y


শুভরাত্রি বন্ধুরা

কেমন আছেন আমার সকল প্রাণপ্রিয় বন্ধুরা।আশা করি সবাই ভালো আছেন।আশা করি সবার দুর্দান্ত দিন কাটছে।আমি মোঃ আমিনুল ইসলাম আজ গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনাদের মাঝে শেয়ার করলাম।

বন্ধুরা বর্তমান যুগে আমরা তরুন-তরুনীরা অতিরিক্ত রাত জেগে থাকি যা আমাদের স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকারক।দেখা যায় আমরা অনেকেই রাত জেগে আনলাইনে বিভিন্ন ধরনের কাজ করতেছি।আবার কেউ লেখাপড়া করতেছি।আবার কারো এটা অভ্যাস হয়ে গেছে রাত জাগা।কেউ অত্যাধিক পরিমাণে রাত জেগে ফেসবুক, ইন্টারনেট, ইউটিউব ইত্যাদি ঘাটাঘাটি করতেছি।এভাবে প্রায় সকলের আমাদের বর্তমান যুগে রাত একটু বেশি জাগা হয়ে থাকে।তবে এভাবে অতিরিক্ত রাত জাগার কারণে আমাদের স্বাস্থ্যের জন্য অনেক ক্ষতিকারক, আমাদের ব্রেইনের জন্য ক্ষতিকারক, আমাদের ত্বকের জন্য ক্ষতিকারক।এভাবে অনেক দিক দিয়ে আমাদের ক্ষতি হয় এ বিষয়টি আমরা ভুলে যাই।আমি ডাক্তারের কাছে এবং কিছুদিন আগে খবরের কাগজে পড়েছিলাম সুস্থ থাকতে হলে ভালোভাবে বেঁচে থাকতে হলে অবশ্যই আমাদের রাতে কমপক্ষে ৬ ঘন্টা ঘুমানো উচিত।

কিন্তু বর্তমানে স্মার্টফোন ও ইন্টারনেটের যুগে আমরা চাইলেই ঘুমাতে পারিনা, আমাদের অভ্যাস হয়ে গেছে বিছানায় শুয়ে শুয়ে হলেও আমরা স্মার্ট ফোন ঘাটাঘাটি করি।তবে আমি মনে করি এই অভ্যাস থেকে আমাদের বেরিয়ে আসা উচিত।হ্যাঁ আমরা অবশ্যই কাজ করব অবশ্যই লেখাপড়া করব এটা আমাদের রুটিনের মধ্যে রাখা উচিত, যাতে আমরা প্রতিরাতে কমপক্ষে ৬ ঘন্টা ঘুমাতে পারি, এই রুটিনটা রেখে আমরা বাকি কাজ করতে পারি।বিশেষ করে আমি বর্তমানে এই অভ্যাস থেকে বেরিয়ে আসার চেষ্টা করতেছি এবং প্রতি রাতে ৬ ঘন্টা ঘুমানোর চেষ্টা করতেছি।তাই এই বিষয়গুলো আজ আপনাদের মাঝে শেয়ার করলাম।এই বিষয়ে ভিডিওতে আমি আরো বিস্তারিত কথা বলেছি, আশাকরি ভিডিওটি সবাই দেখবেন এবং কথাগুলো শুনবেন।

Add My Facebook

Follow My Twitter

Subscribe My YouTube Channel

Thank you

mdaminulislam@mdaminulislam

Aminul_Writing_banner-_type.png


▶️ 3Speak

Excessive night waking is harmful to our health [Bangla Vlog] | Ecency