Eid Travel - ঈদের দিন বিকেলে গ্রামের প্রকৃতির উদ্দেশ্যে আমরা

Words
400
Reading
2 min
Listen
Play
6y

ঈদ মোবারক বন্ধুরা

সবাই কেমন আছেন।আশা করি সবাই ভাল আছেন।আমিও আল্লাহর রহমতে ভালো আছি।

IMG_20200525_161652~2.jpg

IMG_20200525_161646~2.jpg

বন্ধুরা, গতকাল আমাদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদ উদযাপিত হয়ে গেল।প্রতিবছর মুসলমানদের দুটি বড় ধর্মীয় উৎসব পালিত হয়।একটা হচ্ছে পবিত্র ঈদুল ফিতর ও আরেকটি ঈদুল আযহা।গতকাল আমাদের বাংলাদেশে যথাযথ মর্যাদার সাথে ঈদ উদযাপিত হয়েছে।প্রতিবছর এই ঈদ আমাদের জন্য আনন্দ নিয়ে আসে।কিন্তু এবারের ঈদ একটু ভিন্ন।এবারের ঈদের আনন্দটাও ভিন্ন।কারণ গত কয়েক মাস ধরে মহামারী করোনা ভাইরাস পৃথিবীতে দাপিয়ে বেড়াচ্ছে।এই ভাইরাসের কারণে পৃথিবীর কোথাও নিস্তার মিলছে না।মহামারী করোনা ভাইরাসের মধ্যেই ঈদ উদযাপিত হয়ে গেল।

IMG_20200525_160239~2.jpg

IMG_20200525_160236~2.jpg

আমাদের সকলের আশা থাকে ঈদের দিন বিভিন্ন জায়গায় বেড়াতে যাব।বিভিন্ন পার্কে যাবো।রেস্টুরেন্টে যাবো।বিনোদনকেন্দ্রে যাবো।সব কিছু ঘুরে দেখব।
এছাড়া আমরা দীর্ঘ দুই থেকে তিন মাস ধরে লকডাউনে পড়ে আছি।তাই আমরা ভাবছিলাম হয়তো ঈদের দিন সবার সাথে আনন্দ ভাগ করে নিব।কিন্তু ভাইরাসের কারনে তো সকল বিনোদন কেন্দ্র, পার্ক ইত্যাদি বন্ধ রয়েছে।অতীতের ঈদের মতো তো এবার আর আনন্দ করতে পারতেছিনা।
ঈদের দিন সকালে নামাজ পড়ে বিকাল ৩ টা পর্যন্ত বাসায় ই ছিলাম।

IMG_20200525_160227~2.jpg

IMG_20200525_160232~2.jpg

তিনটার সময় আমরা কিছু বন্ধু সিদ্ধান্ত নিলাম যেহেতু আমরা কোন বিনোদনকেন্দ্র যেতে পারছিনা, তাই আমরা গ্রামের প্রকৃতির মাঝে বেড়াতে যাবো।আমরা ভাবছিলাম যে গ্রামের সবুজ প্রকৃতির মাঝে যাব।এক গ্রাম থেকে অন্য গ্রামে যাব।কারণ আমরা মনে করি গ্রামের প্রকৃতি অনেক নিরাপদ।গ্রামের প্রকৃতি অনেক ফ্রেশ থাকে আবহাওয়া খুবই ভালো থাকে প্রকৃতির মাঝে সুন্দর ও স্বাস্থ্যকর বাতাস পাওয়া যায়।আর এমনিতেই বাংলাদেশের গ্রাম গুলোর সবুজ প্রকৃতির মাঝে আমরা হারিয়ে যাই।কারণ এদেশের সবুজ প্রকৃতি অনেক সুন্দর এদেশের সবুজ প্রকৃতিতে আমরা সবাই মুগ্ধ।
এরপর আমাদের সিদ্ধান্ত চূড়ান্ত হলো আমরা চারটার সময় গ্রামের প্রকৃতির উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম।আমরা মোটরসাইকেল নিয়ে বেরিয়ে পড়লাম।ঈদের দিন রাস্তা ভালোই ফাঁকা ছিল।আমরা হোন্ডা নিয়ে রাস্তা দিয়ে চলতে শুরু করলাম।সুন্দর একটি বিকেল ছিল, আমাদের খুব ভালো লাগছিল।আমি মুখে মাস্ক পরেছিলাম।

IMG_20200525_160156~2.jpg

IMG_20200525_160151~2.jpg

চলতে চলতে আমরা একটি গ্রামে গিয়ে পৌঁছালাম।গ্রামটি টাঙ্গাইল শহরের দক্ষিনে অবস্থিত।গ্রামের নাম হচ্ছে অলোয়া।গ্রামে অনেক সুন্দর জায়গা রয়েছে, প্রকৃতির অনেক সুন্দর দৃশ্য রয়েছে।সেখানে একটি গাছ বাগান ছিল, আমরা গাছ বাগানের ভিতরে মোটরসাইকেল থামালাম।সেখানে আমরা প্রকৃতির স্বাদ নিলাম।অলোয়া গ্রামে আমরা বেশ কিছুক্ষণ সময় কাটালাম।আমরা সেখানে অনেক ছবি তুললাম।আমি আমার ব্যবহৃত মোবাইল ক্যামেরা দিয়ে বেশ কিছু ছবি তুললাম।ছবিগুলো আমি আপনাদের মাঝে এখানে শেয়ার করেছি।এরপরে ছবি তোলা শেষ করে আমরা আবার অন্য গ্রামের উদ্দেশ্যে রওনা দিলাম।এভাবেই ঈদের দিন বিকেলে আমরা গ্রামের প্রকৃতির মাঝে ঘুরতে শুরু করলাম।ঈদের দিনের সুন্দর গ্রামের প্রকৃতি ভ্রমণের মুহূর্তগুলো আমার সত্যিই খুব ভালো লাগছিল।তাই আমি আমাদের ভ্রমণের মুহূর্তগুলো আপনাদের সাথে শেয়ার করলাম।আজ এই পর্যন্তই।পরবর্তীতে আবার আপনাদের সাথে আলোচনা করবো অন্য কোন গ্রামে গিয়েছিলাম।

IMG_20200525_160213~2.jpg

সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন।আমি আপনাদের সুস্বাস্থ্য কামনা করি।আশা করি আবার দেখা হবে। নিরাপদে থাকুন।

ধন্যবাদ

mdaminulislam@mdaminulislam

Eid Travel - ঈদের দিন বিকেলে গ্রামের প্রকৃতির উদ্দেশ্যে আমরা | Ecency