Author of this content has low reputation.

একটি দিনলিপি [দিনটি যেমন কেটেছিল]

Words
368
Reading
2 min
Listen
Play
5y


আসসালামুআলাইকুম কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভাল আছেন।আমিও আল্লাহর রহমতে ভালো আছি।আজকে আমি আপনাদের মাঝে আমার আজকের দিনলিপি নিয়ে হাজির হলাম।এখন আমি আপনাদের মাঝে আমার আজকের দিনলিপি উপস্থাপন করবো, আশা করি সাথেই থাকবেন

IMG_20210819_171753.jpg

ভোর সাড়ে পাঁচটায় ঘুম থেকে উঠে আমি অযু করে ফজরের নামাজ আদায় করলাম।ফজরের নামাজ শেষ করে আমি আবারও শুয়ে পড়লাম।ঘুম থেকে পুনরায় জেগে উঠতে উঠতে প্রায় সাড়ে আটটা বেজে গেলো।যায় হোক ঘুম থেকে উঠে সুন্দর ভাবে ফ্রেশ হয়ে নিলাম।ফ্রেশ হওয়ার পর আমি বাহিরে বার হলাম।বাহিরে গিয়ে কিছুক্ষণ হাটাহাটি করে বাড়িতে চলে আসলাম।বাড়িতে আসার পর আমি হাত মুখ ধুয়ে সকালের নাস্তা খেলাম।সকালের নাস্তা শেষ করে আমি কিছুক্ষণ ফেসবুক চালালাম। সকাল সাড়ে দশটার দিকে আমি গোসল করে শহরের যাওয়ার উদ্দেশ্য রওনা হলাম। লকডাউন শিথিল করার কারণে শহরে কোলাহল বিরাজ করছে।আমি সিএনজি মাধ্যমে শহরে পৌছালাম। সিএনজি থেকে নেমে আমি মোবাইলের ক্যামেরা অন করে একটি ছবি তুলেছিলাম।

IMG_20210817_124604.jpg

তারপর আমি পথচারী হয়ে হাটতে লাগলাম।রাস্তায় এতটাই জ্যাম ছিলো যে অটোতে না গিয়ে পায়ে হেঁটেই এগিয়ে যাওয়া সম্ভব ছিল। যাই হোক হাটতে হাটতে আমি গিয়ে শহরের কেনাকাটা শেষ করলাম।কেনাকাটা শেষ করে আমি মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এর সামনে দিয়েই যাচ্ছিলাম।অনেকদিন পর ভার্সিটির মেইন গেট দেখে সেটা ছবি না তুলে পরলাম না।

IMG_20210817_223856.jpg

যাই হোক বাড়িতে আসতে আসতে প্রায় সাড়ে তিন টা বেজে গেলো।বাড়িতে এসে আমি খুব ক্লান্ত ছিলাম তাই কিছুক্ষণ ফ্যানের নিচে শুয়ে বিশ্রাম করলাম।প্রায় পনের মিনিট বিশ্রাম করে গোসল করার প্রস্তুতি নিলাম।গোসল শেষ করে আমি সাড়ে চারটার দিকে দুপুরের খাবার খেলাম।প্রচণ্ড ক্ষুদা অনুভব করছিলাম কিন্তু খাওয়ার সময় খুব একটা খেতে ইচ্ছা করছিলো না।সামান্য কিছুক্ষণ খাওয়ার পর আমি উঠোনের আঙিনায় বসে steemit বিচরণ করছিলাম এমন সময় আমাদের আঙিনায় থাকা পটল গাছের পাতায় একটি কালো পোকা দেখতে পেলাম আমি সেটার সৌন্দর্য ক্যামেরায় বন্ধী করার চেষ্টা করেছিলাম,কিন্তু পোকাটি চলমান ছিলো যার কারণে খুব একটা ফোকাস করতে পারিনি।

IMG_20210817_223844.jpg

কিছুক্ষণ পরেই আসরের নামাজের আজান হলো, তাই আমি অযু করে আসরের নামাজ রুমেই আদায় করে নিলাম। নামাজ শেষ করে বাহিরে বের হওয়ার কথা ছিল কিন্তু ক্লান্তি আমাকে ছাড় দেয় নি। আর এজন্যই আসরের নামাজ শেষ করে আমাকে আবারও ঘুমাতে হয়েছিল। ঘুম থেকে উঠতে না উঠতেই মাগরিবের নামাজের আজান হলো তারপরে আমি অযু করে মাগরিবের নামাজ আদায় করলাম।

এভাবেই আমার দিনটি কেটেছিলো।সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার দিনলিপি সময় নিয়ে পড়ার জন্য।সবাই ভালো থাকুন সুস্থ থাকুন।আবার দেখা হবে

10% for shy-fox@shy-fox

cc:rme@rme rex-sumon@rex-sumon hafizullah@hafizullah

একটি দিনলিপি [দিনটি যেমন কেটেছিল] | Ecency