আসসালামুআলাইকুম,কেমন আছেন সবাই?আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন।আমিও আল্লাহর অশেষ রহমতে খুবই ভালো আছি।আজকে আমি আপনাদের মাঝে হাজির হলাম একটি প্রতিযোগিতা মূলক পোস্ট শেয়ার করার জন্য।চলুন তাহলে আর দেরি না করে আমরা প্রকৃতির সৌন্দর্য উপভোগ করে আসি।
বাংলাদেশ নদী মাতৃক দেশ।এদেশের বুকে রয়েছে অসংখ্য ছোট বড় নদী।প্রকৃতির সৌন্দর্যের মধ্যে অন্যতম একটি সুন্দর সৌন্দর্য হলো নদী।নদীর পাড়ে নৌকা বাঁধা থাকা অবস্থার সৌন্দর্য এক রকম,আবার নৌকা নিয়ে ঘুরে বেড়ানোর আনন্দ আরো বেশি মাধুর্য।প্রকৃতির এই অপরূপ সৌন্দর্য কার না ভালো লাগবে বলেন।আমি তো এই প্রকৃতিতে মাঝে মাঝে হারিয়েই যেতে চাই,কিন্তু পারিনা।কারণ প্রকৃতির রূপ ক্ষণেই ক্ষণেই পরিবর্তন হয়।
নদীর মধ্যে বন্ধু বান্ধবের সাথে নৌকায় ঘুরে ঘুরে নদীর সৌন্দর্য উপভোগ করতে আমার খুব ভালো লাগে।এরকম মুহূর্ত সত্যিই খুব আনন্দের হয়ে থাকে।
বন্যার হাঁটু পানিতে যখন কৃষক তার জমিতে ধান দেখার জন্য যায় সেই মুহূর্তের দৃশ্য দেখতে কতটা ভালো লাগে সেটা বলে বোঝানো যাবে না।গ্রামের পাশের বিল বাওরে চলে ছোট ছোট নৌকা নৌকা নিয়ে কৃষক ও জেলে বিলের উপর চলাচল করে।ছবিটিতে দেখতে পাচ্ছেন একজন লোক ছোট একটি নৌকা নিয়ে তার গন্তব্যের দিকে যাচ্ছে।
প্রকৃতির আরো একটি সৌন্দর্য রয়েছে বৃষ্টির পরে।যেটা আমরা সকলেই খুব ভালো উপভোগ করে থাকি।বৃষ্টির পরে যখন প্রকৃতির সবুজ পাতার উপরে বৃষ্টির পানি লেগে থাকে তখন এর সৌন্দর্য উপভোগ করতে সত্যিই খুব ভালো লাগে।আমি এটা খুব সুন্দর ভাঁড় উপভোগ করতে পারি।
কখনো কখনো ফসলি মাঠের আইল দিয়ে জন্মানো আগাছার মধ্যেও অনেক সুন্দর সৌন্দর্য ফুটিয়ে তোলা যায়।সবুজ দূর্বা ঘাসের মৃদু গন্ধ আমাকে সত্যিই আকৃষ্ট করে।সবুজ ঘাসের মধ্যে হাত ভোলাতে এবং তার গন্ধ নিশ্বাসের সাথে গ্রহণ করতে আমার বেশ ভালই লাগে।জানিনা সেটা ক্ষতিকর না উপকারী।তবুও এটার প্রতি আমার ভালোলাগা কাজ করে।
কখনো কখনো চেনা রাস্তায় হাঁটতে আমার খুব ভালো লাগে।আমার চির চেনা একটি রাস্তা মন তলা।রাস্তার দুপাশে সবুজ গাছ গুলো যে কারোর মন কেড়ে নেবে।খুবই সুন্দর একটি জায়গা এটা।দুপাশে বিল আর মাঝখানে সুবুজ গাছপালায় পরিপূর্ণ একটি রাস্তা।অনুভূতি ই অন্যরকম।বিকেলের হালকা মিষ্টি রোদে এই রাস্তায় হাঁটতে আমার খুবই ভালো লাগে।এই রাস্তার একটি ভিডিও ফুটেজ আপনাদের সাথে শেয়ার করেছি।
ভিডিও
কখনো কখনো ঝরে পরা পাতার মধ্যেও সৌন্দর্য লুকিয়ে থাকে।আমরা যদি সেটা উপভোগ করতে পারি তবে।ছবিটিতে দেখতে পাচ্ছেন একটি মরা পাতা সবুজ ঘাসের ওপর পরে রয়েছে।এরকম পাতা আমরা অবিরত পায়ে পিষ্ট করে থাকি,কখনো ভাবি না এর মধ্যেও যে প্রকৃতির অপরূপ সৌন্দর্য লুকিয়ে রয়েছে।
ছবিটিতে দেখতে পাচ্ছেন একটি পুই শাক গাছের একটি ডগা।কচি পাতার সৌন্দর্য সত্যিই উপভোগ করার মতো।কচি পাতা ভালো লাগার একটি কারণ রয়েছে সেটা হলো, কচি পাতা দেখতে বেশি সবুজ রঙের হয়।এর এজন্যই সবুজ কচি ডগা আমার কাছে বেশি ভালো লাগে।
ঘারো সবুজ মানেই যেন সৌন্দর্য ভরপুর।ছবিটিতে একটি ঝাউ গাছ দেখতে পাচ্ছেন।গাছ গুলোর পাতা চিরি চিরি হয়ে থাকে। চিরি চিরি সবুজ পাতার এই সৌন্দর্য দেখতে আমার খুবই ভালো লাগে।গাছটির এই সজীবতা আমাকে মুগ্ধ করে।
নিচে আমি এই গাছটির সৌন্দর্য ভালোভাবে উপভোগ করার জন্য আপনাদের মাঝে একটি ভিডিও শেয়ার করেছি।
ভিডিও
ছবিটিতে দেখতে পাচ্ছেন একটি হলুদ রঙের ফুল।যদিও আমি ফুলটির নাম জানিনা।তবে এই ফুলটি আমাকে অনেক দূর থেকেই আকৃষ্ট করেছিল।গেছে গিয়ে আমি খুব সুন্দর ভাবে এই ফুলটির সৌন্দর্য উপভোগ করেছি।ফুলটির নাম আমি জানি না।কেউ যদি জানেন কমেন্টে জানাবেন।
ফুলটির সৌন্দর্য আমি ভালোভাবে উপভোগ করেছি কিন্তু আপনারা উপভোগ করবেন না তা কি করে হয়।আপনাদের কথা চিন্তা করেই আমি ফলের একটি ভিডিও শেয়ার করেছি।
ভিডিও
এখন আমি আপনাদের মাঝে প্রকৃতির একটি সেরা সৌন্দর্য শেয়ার করবো।যেটা আমি খুবই বেশী পছন্দ করি।সেটা হলো শরৎ কালের কাশফুল।
সকলেই কাশফুলের সৌন্দর্য উপভোগ করতে খুব ভালোবাসে।আমিও কম না।প্রকৃতির এই সৌন্দর্য আমি খুব বেশি ভালোবাসি।এরকম সৌন্দর্যের মধ্যে হারিয়ে যেতে আমার খুব ইচ্ছা হয়।কিন্তু হারিয়ে যাওয়ার জন্য একটা সাথী নেই বলে।
আমি সত্যিই খুব আনন্দিত প্রকৃতির সৌন্দর্যে প্রতিযোগী হিসেবে অংশগ্রহণ করতে পেরে।অসংখ্য ধন্যবাদ জানাই এই প্রতিযোগিতার পরিচালক মহোদয় কে।