কিছুক্ষন আগেই প্রিয়া আর আমার বিয়ে হয়েছে।প্রিয়া বাসর ঘরে লাল শাড়ি পড়ে বসে আছে।আমার আজ বার বার ছোট বেলার কথা মনে পড়ছে।কতই না কেলানি খেয়েছি প্রিয়ার হাতে।আজ থেকে প্রিয়া আমার বউ।ইসসস ভাবতেই যেন কেমন লাগছে।আমি বাসর ঘরে ঢুকলাম। প্রিয়া ঘোমটা দিয়ে লক্ষী মেয়ের মতো বসে আছে।আমাকে দেখেই প্রিয়া আমাকে সালাম করতে আসলো।প্রিয়া আমার পা ছুয়ে সালাম করছে।আমি তো মনে মনে খুব খুশি।যে মেয়ের হাতে কেলানি খেয়েছি ছোট বেলা সেই মেয়ে আজ আমার পা ধরে সালাম করছে।
মনে মনে কয়েক বার লুঙ্গী ডান্স দিয়ে নিলাম।কত নম্র ভদ্র হয়েছে প্রিয়া এখন।আমার একটা জিনিস খুব অদ্ভুত লাগছে, প্রিয়া এতো টা পালটে গেলো কিভাবে।গেলো।আমি আর প্রিয়া খাটে বসে আছি।কি বলবো বুঝতে পারছিনা।আমি না খুব লজ্জা পাচ্ছি।এমন সময় প্রিয়া বলে উঠলো।
----কি হলো চুপচাপ বসে আছেন কেন।কিছু বলছেন না যে?....(প্রিয়া)
----নাম মানে ইয়ে।.....(আমি)
---এমন ভাব দেখাচ্ছেন যেন এর আগে কোনো মেয়ের সাথে কথাই বলেন নাই।.....(প্রিয়া)
প্রিয়ার এমন ভাবে কথা বলা দেখে আমি তো পুরাই অবাক। কি বলবো বুঝতাছি না।এমন সময় প্রিয়া আবার বলে উঠলো।
---নিশ্চয় আপনার প্রেমিকার কথা মনে পড়তাছে তাই আমার সাথে কথা বলতে চাচ্ছেন না।....(প্রিয়া)
হায় হায়! কই কি।আসলে আমি কথা বলতে পারছিলাম না লজ্জায় আর এই মেয়ে বলছে আমার নাকি প্রেমিকার কথা মনে পড়তাছে।আসলে কথায় আছে না,মেয়েরা এক লাইন বেশি বুঝে।এর জলজ্যান্ত প্রমান হলো আমার বউ।
---না আমার প্রেমিকা টেমিকা নাই।...(আমি)
---ঐ চুপ করেন।আপনি যে কেমন তা আমার ভালো করেই জানা আছে।.. (প্রিয়া)
---জানাই আছে যখন আমি কেমন।তাহলে আমার সাথে বিয়েতে রাজি হইছিলেন কেন?......(আমি)
---রাজি হয়ছি আপনার মায়ের অনুরোধে।আর আপনাকে কে সাইজ করার জন্য।আপনি তো অনেক বেসাইজ।......(প্রিয়া)
---ঐ কি সাইজ করবেন আমায়...... (আমি)
----আজকের পর থেকে যদি আমি ছাড়া অন্য কোনো মেয়ের দিকে তাকান তাহলে আপনাকে কানা বানিয়ে দিবো।আর যদি কোনো মেয়ের পিছু নেন, তাহলে পা ভেঙে দিবো।.....(প্রিয়া)
😭
😭
😭
হায় হায় কই কি?ভাবছিলাম প্রিয়া হয়তো অনেক পালটে গেছে।সে আর ছোট বেলার মতো নেই।আসলে সে আগের থেকে আরো ডেঞ্জারাস হয়ছে।বাসর রাতেই যদি এই অবস্থা হয়, তাহলে বাকি দিন গুলি আমার কি
অবস্থা হবে তা ভালো করেই বুঝতে পারছি।
আমি তো ফাইসা গেছি।আগে যদি জানতাম তাইলে বিয়া করতাম না।
----আপনাকে ৭ দিন সময় দিলাম এর মধ্যেই আপনার সব বদ অভ্যাস গুলো বাদ দিবেন। তা না হলে?..... (প্রিয়া)
----তা না হলে কি?......(আমি)
---তা না হলে আমার থেকে খারাপ আর কেও হবে না।কথা টা ভালো করে মাথাই ঢুকিয়ে নিয়েন।.....(প্রিয়া)
😞😞😞😞😞😞
আমি বুঝতে পারছিলাম না যে,আমি কি প্রিয়া কে বিয়ে করেছি নাকি প্রিয়ায় আমায় বিয়ে করেছে।
ঠিক এমন সময় উপর থেকে একটা টিকটিকি এসে প্রিয়ার উপর পড়লো।
আয়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়া।
একটা চিৎকার দিয়ে প্রিয়া আমায় জরিয়ে ধরলো।কি মেয়েরা বাবা একটা টিকটিকি দেখেই এতো ভয় পায়,অথচ আমায় দেখে ভয় পাইনা।
প্রিয়া আমায় জরিয়ে ধরে আছে।এমন টা যদি ফিল্ম এ হতো তাহলে হয়তো একটা গান হয়ে যেতো।যেহেতু এটা গল্প তাই কোনো গান হলো না।
😁
😁
😁
আজ প্রায় ৭ দিন হয়ে গেছে প্রিয়া আর আমার বিয়ে হয়েছে।
আমি প্রিয়ার কোনো কথা শুনিনি এই ৭ দিন।আরে নিজের খেয়ে পড়ে অন্যের মেয়ের কথা শুনতে যাবো কেন?প্রিয়াও আর এই নিয়ে কোনো কথা বলেনি।
আজ সকালে আমি শুয়ে আছি বিছানায়।অনেক ভালো একটা স্বপ্ন দেখছিলাম।এমন সময় বুঝতে পারলাম আমার বিছানা ভিজা ভিজা লাগছে।আমি চেয়েই দেখতে পেলাম প্রিয়া বালতি হাতে দাঁড়িয়ে আছে।আমার আর বুঝতে বাকি রইলো না।
😡
😡
😡
---মা আয়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়া।......(আমি)
বাহির থেকে মা বললো।
----কি রে সকাল সকাল চিল্লাস কেন?.....(মা)
---আমার জন্য কি আর দুনিয়াতে মেয়ে পাওনি।এই মেয়ে কেই চোখে পড়েছিলো তুমাদের।.....(আমি)
----কেন কি হয়ছে।....(মা)
---কি আর হবে সকাল সকাল বিছানায় পানি ঢেলে দেয়ার মানে কি?.....(আমি)
এমন সময় মা আমার রুমে আসলো।
---কি ব্যাপার বউমা পানি ঢেলে দিয়েছো কেন?.....(মা)
---দেখেন আম্মা আমি আপনার ছেলে কে ৭ দিন সময় দিয়েছিলাম তার বদ অভ্যাস গুলো ত্যাগ করার জন্য।কিন্তু সে করিনি।তাই আজ থেকে এসব ই চলবে।.....(প্রিয়া)
----দেখছো মা কি বলে।...(আমি)
----বউমা তুমি আরেক বালতি পানি এনে ঢেলে দাও এই বাদর টার উপর।.....(মা)
----কাল থেকে যদি আপনার ছেলে ফজর থেকে নামাজ না পরে তাহলে যে কি করবো?....(প্রিয়া)
---বউমা তুমি এই বাদর টাকে মানুষ করো।আমি অনেক চেষ্টা করেছি কিন্তু পারিনি।এবার তুমি করো।
...(মা)
----জি আম্মা আপনার ছেলে কে সাইজ করতে যাযা করা লাগে সব করবো।....(প্রিয়া)
😹😹😹😹😹
যদি পারতাম তাহলে প্রিয়ারে পদ্মা সেতুর উপর থেকে নিচে ফেলে দিতাম😂😂।তারপর ফেসবুকে এসে স্ট্যাটাস দিতাম #problem___solve.. কিন্তু পদ্মা সেতু এখনো তৈরি হয়নাই তাই বাইচা গেলো।
😭😭😭😭😭😭😭
বউ আর মায়ের এমন নির্যাতন এর ফলে অবশেষে আমি ভালো মানুষ হয়ছি।না হয়ে উপায় নাই।নামাজ পড়ি তার পর সব বদ অভ্যাস ত্যাগ করিয়াছি।না করিয়া আর কোনো উপায় ছিলো না।বউ যে জাল্লাদি আপনারা বুঝতেই পারছেন।
😫
😫
😫
😫
আজ প্রায় ২ বছর হয়ে গেছে প্রিয়া আর আমার বিয়ে হয়ছে।প্রিয়া আসলে আমায় অনেক ভালবাসে।আসলেও আমার ভালোর জন্যই মেয়ে টা এই সব করছে।রাস্তায় যখন তার সাথে যায় তখন অন্য কোনো মেয়ের দিকে তাকাতে পারিনা।কারন যদি তাকাই আর এটা প্রিয়া দেখে তাহলে বাড়িতে এসে আমায়.....?থাক আর বললাম না।
😁😁😁😁😁😁
আজ বিকেলে বসে আছি। প্রিয়া আর আমার মা ডাক্তারের কাছে গিয়েছিলো।তারা ডাক্তারের কাছ থেকে বাসাই আসলো।আসলে প্রিয়া একটু অসুস্থ তো।
---মা ডাক্তার কি বললো।....(আমি)
----ডাক্তার বললো?.....(মা)
---কি বললো।......(আমি)
না তর বউ এর কাছেই শুনে নে।এই বলে মা চলে গেলো।
---ওওও বউ কি বলছে ডাক্তার।....(আমি)
---বলছে যে তুমি বাবা হয়তে যাইতাছো।.....(প্রিয়া)
হায় হায় আমি তো একটা লাফ দিয়েই প্রিয়া কে কুলে তুলে নিলাম।
----এই ছাড়ো।.... (প্রিয়া)
----নিশ্চয় আমাদের একটা মেয়ে হবে।....(আমি)
---জি না আমাদের একটা ছেলে হবে।.....(প্রিয়া)
---আরে না মেয়ে।....(আমি)
---জি না ছেলে।.....(প্রিয়া)
---জি না।.... (আমি)
---যদি ছেলে হয় তাহলে।.....(প্রিয়া)
---যদি ছেলে হয় তাহলে বাসার সব কাজ আমি করবো। আর যদি মেয়ে হয় তাহলে.....(আমি)
----মেয়ে হলে তুমি যা বলবা তাই করবো।আর যদি ছেলে হয় তাহলে তো বাসার সব কাজ তোমাকেই দিয়ে করাবো।....(প্রিয়া)
ইসসস কেন বাজি ধরতে গেলাম।যদি ছেলে হয় তাহলে তো সব কাজ আমায় দিয়ে করাবে।
আর কিছু দিন পর হয়তো আমাদের সন্তান দুনিয়াতে আসবে।আমি তো খুব চিন্তায় পড়ে গেলাম।যদি ছেলে হয় তাহলে আমি শেষ।চিন্তায় চিন্তায় আমি শেষ।
প্রিয়াকে হাসতাপাতালে এনেছি।তার প্রসব ব্যথা উঠেছে।ভিতরে সে আর বাহিরে দাঁড়িয়ে আছি।খুব চিন্তা হচ্ছে।এমন সময় ডাক্তার ম্যাম আসলো।
-----অভিন্দন মি. হৃদয় আপনার একটা মেয়ে হয়েছে।.....(ডাক্তার)
কথা টা শুনেই আমার তো মনে ডান্স করছি।প্রিয়া কে এবার আমার সব কথা শুনতে হবে।
----ওওওহ তাই।....(আমি)
---আরেকটা সুখবর আচ্ছে...... (ডাক্তার)
---কি?.....(আমি)
---আপনার একটা ছেলেও হয়েছে।....(ডাক্তার)
---মানে।.....(আমি)
---মানে আপনার জমজ সন্তান হয়ছে।একটা ছেলে আরেক টা মেয়ে।.....(ডাক্তার)
আমার মনে মনে ডান্স দেয়া বন্ধ হয়ে গেলো।
আমার সন্তান দের এর বয়স এখন ২ মাস।এখন প্রিয়ার সাথে আমাকেও বাসার সব কাজ করতে হয়।কিন্তু প্রিয়া আমার কথা শুনেনা।একটা ছেলে একটা মেয়ে আর এরকম মিষ্টি একটা বউ নিয়ে আমার সংসার টা ভালোই চলছে।