নিজের স্বপ্নকে নিজের করে পাবার জন্য নির্ঘুম থাকতে হয় অনেক রাত । জীবনে বড় কিছু করতে হলে , বড় আনন্দ পেতে হলে ছোট ছোট আনন্দগুলো ছেড়ে দেবার সময় এসে পরেছে।
আমার এমন অবস্থা হয়েছে যে ,
"Death Doesn't Scare Me, Academic Failure Does."
পরিবারে সবাই যখন উচ্চ শিক্ষাধারী হয় তখন নিজেকে তাদের মাঝে মানানোর জন্য হলেও শিক্ষা প্রয়োজন হয়ে পরে , তবে আমার উপরে কোনো চাপ নেই , আমি নিজে চাই আমার নামের সামনেও ডক্টরেট যুক্ত হোক !
In nowdays academic failure is my biggest fear because I feel like if I fail, I will not only fail as a student, I will fail as a daughter, as a sister, and as a human being.
জানি আমি সম্পূর্ণ সত্যি না , তবুও এখন বাইরের আনন্দ ভালো লাগেনা ....
ক্যাম্পাস চড়িয়ে বেড়াতাম আমি , একদিন ক্যাম্পাসে ঘুড়ে না বেড়ালে মনে হতো ফাঁকা ফাঁকা লাগছে , ক্যাম্পাসে কোথায় কনসার্ট হচ্ছে , কোথায় প্রোগ্রাম হচ্ছে সব কিছুর খোঁজ আমি রাখতাম , আর সব জায়গায় গিয়ে প্রোগ্রাম ইনজয় করতাম । এখন আর ভালো লাগেনা , ভালো লাগে নিজেকে উন্নয়ন করার কাজে সময় ব্যয় করতে ।
আগে ডিপার্টমেন্ট এর প্রোগ্রামে না গেলে মন খারাপ হতো , আফসোস হতো , এখন কিছুই মনে হয়না । সারাদিন আড্ডা দিয়ে পার করে দিতে চাইতাম আমি , এখন মনে হয় একটু বই পড়ি , হোক তা একাডেমিক কিংবা গল্পের বই ।
একটা লেখা দেখেছিলাম সেদিন ,
"Become a ghost,If you really want to be Successful, you must be prepared to disappear for a while,Do The work. And then come back when you're ready to Show the Results."
লেখাটি মনে ধরেছে ।আর কিছুদিন বাকি গ্রাজুয়েশন শেষ করার , স্বপ্নকে নিজের করে পেতে হলে ক্ষনিকের আনন্দ ছাড় দিতে হবে ।
অন্য কারো জন্য না , এখন সময় হলো নিজের জন্য নিজেকে তৈরী করার । নিজের স্বপ্নকে নিজের করে পাবার জন্য আজকের আরামকে ত্যাগ করার । নিজেকে নিয়ে ভাবা , নিজের ক্যারিয়ার নিয়ে ভাবা একধরণের নেশা , এই নেশা শুরু হয়ে গেলে তার শেষ অনেক সুন্দর হয় । আর মোটিভেশন তো আছেই ," জীবনে সবাই ছেড়ে গেলেও অর্জিত শিক্ষা কখনই ছেড়ে যায়না।"
আজকের মতন বিদায় নিচ্ছি , লেখাটি পড়ার জন্য ধন্যবাদ , নিরাপদ থাকবেন , আশা করছি ভালো থাকবেন৷