ভুত বলতেই একটা ভয় কাজ করে তাইনা ? আজ সেই ভয়কেই জয় করতে গিয়েছিলাম আমরা কয়জন বন্ধু । ভয় তো আমাদেরকে কাবু করতেই পারলোনা উল্টো আমরা এই থমথমে জায়গাটিকে বানিয়ে একটা মজার জায়গা ! অট্টহাসির জায়গা ।
হেটে যাচ্ছিলাম আমরা ক্যাম্পাস ঘুরবো দেখে ।চারুকলা যাবার আগের রাস্তায় একজন বললো চল ভুতের বাড়ি যাই ।মেয়ে ছিলাম আমরা দুই জন আর বাদ বাকি সবাই ছেলে । সাহস দেখিয়ে আমরা হাটা শুরু করে দিলাম ভুতের বাড়ির দিকে ।
কিছুদূর এগিয়ে গিয়ে আবার একটু থমকে দাঁড়িয়েছিলাম ! যদি সত্যি সত্যিই ভুত থাকে তাহলে তো আমাদের অবস্থা খারাপ হবে ! তারপর সবাই মিলে ঠিক করলাম যাওয়া যায় , আর তা আজই যাবো !কিছু এডভেঞ্চার দরকার জীবনে !!
দূর থেকে এই ভুতের বাড়িটা দেখতে একটা জঞ্জালের মতন ।পুরাতন বাড়িটাকে গাছ আর শেওলা মিলে জাপ্টে ধরেছে !
আসলে এটা একটা পরিতেক্ত বাড়ি যা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের হাবিবুর রহমান হলের পিছনের দিকে রয়েছে।
আমরা অতো কিছু জানিনা , আমরা যাবো ভুত খুজতে ।আমাদের লক্ষ্য ভুত খুঁজে বের করা । ভুতের বাড়িটা সাধারণ জমি থেকে একটু উঁচুতে , দূর থেকে মনে হচ্ছিলো ছোট কোনও পাহাড়ের উপরে এই বাড়ি !!
কাছে গিয়ে দেখলাম তা দেখে আমাদের সবার মাথায় ভুতের ভয়ের জায়গায় এস্থেটিক ছবি তোলার প্রবণতা চেপে ধরলো !
বাড়িটা একটা পরিতেক্ত বাড়ি ।এর ভিতরে প্রবেশের দরজা খোলা হয়না হয়তো বহু বছর ধরে । তালায়ও জং ধরে গেছে !
বাড়ির উপর থেকে নিচ পর্যন্ত গজিয়েছে নানা ধরণের গাছ ।বটে গাছের শিকড় বাড়িটিকে ভালো ভাবেই জাপ্টে রেখেছে ।
আমরা এই বট গাছের শিকড়কে ভুতের চুল বলে ঠাট্টা করছিলাম !জায়গাটি দিনের বেলায় মোটেও ভয়ের নয় বরং সুন্দর ছবি তোলার এক জায়গা হয়ে গেলো আমাদের কাছে !!
গেলাম ভুত খুঁজতে অথচ ভুতই দেখবোনা ?! আমাদের মধ্যের একজন দেওয়ার বেয়ে ছাদে উঠে যাচ্ছিলো ভুত খুঁজতে ! ভুতের টের না পেলেও দেওয়াল যে নড়বড়ে হয়ে গেছে তা ও ভালো ভাবেই আন্দাজ করেছিল ।
ভুতের বাড়িতে ভুত নেই তবে আছে ভুতের চুল পাছে বটের শিকড় ! এই উক্তি মাথায় রেখে একটা ছবি তুলে ফেললাম আমরা সাহসী মনের কয়জন !
ভুতের বাড়িতে যেতে আমরা যে সাহস দেখিয়েছিলাম সে সাহস দিয়ে আমরা বের করলাম ভুতের বাড়িতে ভুত নেই তবে সাপ থাকলেও থাকতে পারে ! সে যাই হোক আমরা সাহসী তো নাকি ?! সাহস করে গেছিলাম তো ! আমাদের মুখে হাসি তো মানায়ই !
ভুতের বাড়িতে ভুত না পেয়ে চলে যাওয়ার সময়ে পেয়ে গেলাম কাঁচা হলুদ ! আমরা সবাই মিলে ভুত খুঁজে পাওয়ার তৃপ্তি কাঁচা হলুদের মাঝে খুঁজতে লাগলাম !
সব শেষে আমরা আবিষ্কার করলাম ভুতের বাড়িতে ভুত নেই ।
আজকের মতন বিদায় নিচ্ছি , আমার আজকের লেখাটি পড়ার জন্য ধন্যবাদ , নিরাপদ থাকবেন , আশা করছি ভালো থাকবেন৷