মানুষে ক্লান্তি ; নিজেতে নয় ....

Words
407
Reading
2 min
Listen
Play
4y

মানুষ বড্ড ক্লান্তিকর প্রাণী। পৃথিবীর প্রতিটি মানুষেরই কিছু সময়ের জন্য তার বাস্তব জীবন থেকে পালানোর জন্য একটা ছোট্ট দরজা থাকা উচিত। বন্ধু বলেন, প্রেমিক/প্রেমিকা বলেন, মা বাবা বলেন, পরিবার বলেন, সমাজ বলেন, সবাই-ই একসময় আপনাকে ক্লান্ত করে দেবে। কেউ অতিরিক্ত ভালোবেসে দায়িত্ববোধের বেড়াজালে আটকিয়ে ক্লান্ত করবে, কেউ বা, আবার ভালোবাসার অভাব দিয়ে ক্লান্ত করবে। মানুষ আসলেই ক্লান্তিকর প্রাণী!

মাঝে মাঝে অনেককিছু লিখতে ইচ্ছা করে। দূরত্ব জিনিসটা আসলেই খারাপ। ইউনিভার্সিটি সেই ভুল বোঝাবুঝির মাত্রা বহুগুণে বাড়ায় দিচ্ছে । সবার পারস্পেক্টিভ চেঞ্জ হচ্ছে , ফ্রেন্ড সার্কেল চেঞ্জ হচ্ছে , প্রায়োরিটি লিস্ট চেঞ্জ হচ্ছে। ভালো নাকি খারাপ সেদিকে যাবোনা কিন্তু এত কাঠখোট্টাভাবে সবাই চিন্তা করবে এসব স্কুলে থাকতে ভাবতেই পারতাম না। এমনকি ৬ বছর হয়ে গেলো বাসার বাইরে থাকি, এসব দেখতে দেখতে অভ্যস্ত হয়ে গেছি, তাও এখনও অদ্ভুত লাগে। মনখুলে কথা বলার মতোন কেউনেই , খুঁজলেও পাইনা । সবার সাথে মেপে মেপে কথা বলতে বলতে ক্লান্ত লাগে। এজন্য আজকাল কথাও বলতে ইচ্ছে করেনা।তাই মানুষকে ইদানিং বড্ড ক্লান্তিকর লাগে !

InShot_20230411_215627018.jpg
একা বাঁচতে শিখো বলা যত সহজ বাস্তবে তা প্রস্ফুটিত করা তার থেকেও বেশী কষ্টের ! সব কিছু একটানা সামলাতে সামলাতে জীবনে ক্লান্তি চলে আসে, নিজেকে নিস্তেজ, প্রাণহীন, লক্ষ্য বিমুখ ব্যতীত আর কিছু লাগেনা। মাঝে মাঝে শ্বাস নিতেও বিরক্ত লাগে , ক্লান্ত লাগে , কষ্ট হয় !

মানুষ যেমন ক্লান্তিকর প্রাণী, বিপরীতে সামাজিক জীবও বটে। মানুষ তাই এসব থেকে একবারে পালিয়ে যাওয়ার সুযোগও নেই। যে মানুষ আমাদের কষ্ট দেয়, দিনশেষে তাদের স্পর্শ পাওয়ার জন্যই আমাদের মন কেমন কেমন করে।এমনটা আমি একা নই তা আমি বিশ্বাস নিয়ে বলতে পারি ! কাজেই, বাস্তবতা বা সমাজকে ছেড়ে পালিয়ে অরণ্যে চলে যাওয়া আমাদের পক্ষে সম্ভবনা। কিছু সময়ের জন্য পালিয়ে যাওয়া খুব সম্ভব, আজীবনের জন্য তা অসম্ভব।

মানুষ নামক ক্লান্তি থেকে কিঞ্চিৎ সময় দূরে যাওয়া যায় ,হতে পারে সেটা বই পড়া, গান শোনা, মুভি দেখা কিংবা একান্ত একা একা থাকা! অথবা কিছুনা করে শুধুই আকাশ পাতাল চিন্তা করা। একটা নির্দিষ্ট সময় যখন মানুষ থেকে আলাদা হয়ে যাওয়া যায়, একটা বই পড়া যায় কিংবা একান্ত একা থাকা যায় তখন এক অদ্ভুত আনন্দ পাওয়া যায়। কারণ আশে পাশে জাজ করার মতন মানুষ থাকেনা। নিজের সাথে ক্লান্তি খুব একটা আসেনা !

যখন এই যান্ত্রিক পৃথিবীর কুৎসিত বাস্তবতা আপনাকে চারদিক থেকে বেঁধে ফেলার চেষ্টা করে, ঠিক তখনই এই ছোট্ট একটা দরজা বেঁচে থাকার জন্য অসীম স্বপ্ন বুনার পথ উন্মোচন করে দেয়।মানুষে ক্লান্তি আসা দোষের না , ভুলও না , শুধু সে ক্লান্তি নিজের উপরে আঁকড়ে ধরা যাবেনা । জীবন ছোট তবে কুৎসিত না ।

আজকের মতন বিদায় নিচ্ছি , লেখাটি পড়ার জন্য ধন্যবাদ , নিরাপদ থাকবেন , আশা করছি ভালো থাকবেন৷

মানুষে ক্লান্তি ; নিজেতে নয় .... | Ecency