আমার এলাকার এক দরিদ্র পরিবারের ছেলে রহমত মিয়া। ও !ভালো কথা , আমার এলাকার পরিচয়টাতো দেওয়াই হয়নি। আমার গ্রামের নাম খাস সাতবাড়ীয়া। এটি সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলায় অবস্থিত। আমাদের শাহজাদপুরের ইতিহাসটা কিন্তু বেশ পুরানো। এখানে করতোয়া নদীর পাড়ে হযরত শাহ্ মাখদুম ( র:) উনার মাজার ও মসজিদ রয়েছে। আবার কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠিবাড়ী রয়েছে। আর এই কুঠিবাড়ী বসেই কিন্তু কবিগুরু তার সেই বিখ্যাত তালগাছ কবিতাটি লিখেছেন। কত কথা বলে ফেললাম। আসল কথায় আসি। রহমত মিয়া একজন প্রতিবন্ধী ছেলে। কিন্তু তাতে কী! জীবন জীবিকার তাকিদে সেও অন্য পরিশ্রমী মানুষের মত দিন রাত পরিশ্রম করে যাচ্ছে। তার গ্রামের রাস্তায় একটি ছোট্ট দোকান ( গ্রামে বলে টোঙ দোকান) রয়েছে। সে খুবই পরিশ্রমী। তার দোকানের পাশাপাশি আচার বানিয়ে বেচা, ডিম সিদ্ধ করে বিকাল বেলায় বেচা তার নিয়মিত কাজ। এ কাজ যেন শেষ হবার নয়। আরেকটি কথা বলে নেই, রহমথ মিয়া কিন্তু বীর বাওন টাইপের (যাকে বলে ব্ড় হয় না) এবং পেটের মাঝে কয়েকটা বাক। যাহোক তার সামাজিক ও অন্যান্য দিকগুলো আগামীতে লেখা হবে ইনশা আল্লাহ।
এই রাস্তার পাশ দিয়েই রহমত মিয়ার দোকানে যেতে হয়।