নজরুল যেহেতু নিম্নবর্গের কবি অর্থাৎ সাধারণ জনগণের, কমনারের বা ইতরজনের কবি; আর যা সাধারণের তা-ই পাবলিক, যা পাবলিকের তা-ই সরকারী অর্থাৎ পাবলিকের সম্পদের উপর সরকারের ষোলআনা হক আছে। যেহেতু সরকার জনগণের নামে দেশ পরিচালনা করে। সুতরাং যা জনগণের তা-ই সরকারের। নজরুল যেহেতু কমনারদের কবি সেহেতু নজরুলের সরকারে প্রতিষ্ঠা পেতে বেগ পাওয়ার কথা নয়। সে সরকার গণতন্ত্রী, সামরিক-স্বৈরতন্ত্রী কিংবা ধর্ম-পছন্দ হলেও ইতর বিশেষ হবে না। কিন্তু যাদের সম্পদ সরকারের নয়