This content was muted by Hive Learners moderators for not following community guidelines.

আমার পরিচিতি পোস্ট

Words
263
Reading
2 min
Listen
Play
5y

আমি আল মাহমুদ দিপু। আমি বাংলাদেশ থেকে বলছি ।আশাকরি যেহেতু কমিউনিটিতে বাংলা লেখা দেখলাম , তাহলে এটা নিঃসন্দেহে বাঙালী কমিউনিটি হবে । আমার বাসা বগুড়ায় । আমি এখন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের ছাত্র। অনেক কষ্ট ও পরিশ্রম করে নিজের মেধা খাটিয়ে ভর্তি যুদ্ধের সঙ্গে পাল্লা দিয়ে,অবশেষে বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছি । তবে ভাগ্যের কি নির্মম পরিহাস, সাতদিন মাত্র ক্লাস করার পরেই আমার ভার্সিটি বন্ধ হয়ে গিয়েছে, করোনা ভাইরাসের কারণে । আর কবে খুলবে এটার কোনো সঠিক নিশ্চয়তা এখন পর্যন্ত নাই । আমার ভার্সিটি, আমাদের দেশের রাজধানী ঢাকার অদূরে সাভারে অবস্থিত। আমার স্কুল ও কলেজ উভয়ই বিয়াম মডেল স্কুল ও কলেজ ছিল, যেটা আমার প্রাণের শহর বগুড়ায় অবস্থিত।
received_1117715122055047.jpeg
বাসা বগুড়া হওয়ায় ছোটোবেলা থেকে বগুড়াতে বেড়ে ওঠা।পড়াশোনাও হয়েছে এই শহরে।বগুড়া শহরের প্রতি আলাদা একটা টান কাজ করে।যার ফলে অন্য কোথাও ঘুরতে গেলেও মন পরে থাকে এই শহরেই।অন্য কোথাও থেকে এখানে ফিরে আসলে,কি যে ভালো লাগে তা বলে বোঝানো দায়।বোধহয় এই শহরের পুরোটা জুড়ে আমার নাড়ি পোতা রয়েছে। দেশ বিদেশের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ানো আমার শখ। যদিও বাহিরের দেশে কখনো যাওয়া হয়নি।
received_1045674862632393.jpeg



received_584159232552339.jpeg

received_290491079425178.jpeg

received_220230413274602.jpeg
আমার ভালো লাগে ঘুরতে, ভালো লাগে নতুন কিছু সম্পর্কে জানতে এবং ভালো লাগে বই পড়তে । তবে আমার অবসর কাটে একটু অন্যভাবে । কারণ এই প্রযুক্তির যুগে সবাই যখন বিভিন্ন সোশ্যাল মিডিয়া নিয়ে ব্যস্ত, তখন আমি চেষ্টা করি দিন শেষে কেমিস্ট্রির ক্রিয়া-বিক্রিয়া মেলানোর জন্য । আসল কথা হচ্ছে,আমি উচ্চমাধ্যমিক ছাত্রদের এখন টিউশনি করাই । যেহেতু ভার্সিটি বন্ধ, এজন্য টিউশনি করাচ্ছি এখন ছাত্রদের বাড়িতে গিয়ে গিয়ে। সব মিলিয়ে আমার জীবন এভাবে কেটে যায় । আর এটাই আমার সারাদিনের কাজ । ধন্যবাদ সবাইকে, আমি পরবর্তীতে চেষ্টা করব আরও ভালো কিছু লেখার জন্য। আপনাদের সহযোগিতা আমার দরকার ।

আমার পরিচিতি পোস্ট | Ecency