একটা আনন্দের বেপার ওইল যে ওর আমার হাথে কুনু সুমাই ঝগড়া ওইনাই। আবার মান অভিমান মেলা ওইসে ।একবার ও আমাকে না জানাইয়া একখান ছাওয়ালের হাতে বালবাসা কইরে ফেলাই। আবার ওই ছাওয়ালের হাতে কথা কওয়া, দেহা করা যোগাযোগ রাহার জন্য আমাগরে ক্লাসের আরাক্টা মাইয়ার হাতে দোস্ত পাতে। আর ওর হাতে করে,ওই ছাওয়ালের হাতে দেহা করবের জাইতো । এসব আমি পরে জানিছি। ওই সুমই আমি অল্প খানি গড়বড় অনুভব কইরে ৩মাস ওর হাতে কতা কয়নেই আর এর মদ্দে দেয় এস,এস,সি পরীক্ষা ওইয়া গেছে । তহন কতা কোইনা আমি। আমার আবার রাগ মেলা বেসি।পরীক্ষার ফল দেওয়ার দিন স্যার আমাকে ফোন দিয়ে কইল তুমি স্কুল পোথম ওইচো কতা হুইনে বালো লাগলো। তারপরই আমি হগলের ফল হুনবের চাইলেম, কইলো মিয়াদের মদ্দে ২ জন ফেল করছে। আমি কইলেম সুমাইয়ার ফল ওইসে? স্যার কইলো ওর রেজাল্ট ফেল আইছে। কতাখান হুইনে পাজর ভেঙ্গে কাদা আইল মেলা কাইদলেম। মা-তো আমার কাদা দেইহে মেলা বই খাইছিলো। যে আমি ফেল করসিই কি। জিতামুল্লা ওইতেই ওকনে কে আব্বা-মা মেলা খুশি ওইলো রেজাল্ট হুইনে । বিহেল্বালা সুমাইয়ার বুনির নাম্বারেথেন ফোন আইলো । কইলো সুমাইয়ার খুব অসুখ মেলা জর এই তিনদিন, আজকে ভুল বকছে কুনো কিছু চিনতেছে না, বার বার হগলেকে আর তুমাকে মনে কইরে কথা কইতেছে তুমি একবার আইবে আমাগরে বাইততে।