৩৮তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এতে ১৬ হাজার ২৮৬ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন।
২৮ ফেব্রুয়ারি, বুধবার বিকেলে এই ফল প্রকাশ করা হয়।
সরকারি কর্মকমিশনের (পিএসসি) অতিরিক্ত সচিব মনজুরুর রহমান প্রিয়.কমকে বিষয়টি জানিয়েছেন। তিনি জানান, ৩৮তম বিসিএস পরীক্ষায় ৩ লাখ ৪৬ হাজার ৪৪০ জন প্রার্থী আবেদন করেন। ২ লাখ ৮৮ হাজার ৮৯৯ জন প্রিলিমিনারিতে অংশ নেন। তাদের মধ্য থেকে ১৬ হাজার ২৮৬ জনকে লিখিত পরীক্ষার জন্য যোগ্য ঘোষণা করা হয়।
প্রিলিমিনারির ফল পিএসসির ওয়েবসাইটে (www. bpsc.gov.bd) পাওয়া যাবে। এ ছাড়া মোবাইল অপারেটর টেলিটকের মাধ্যমেও ফল জানা যাবে। সে জন্য মেসেজ অপশনে গিয়ে ইংরেজিতে পিএসসি স্পেস ৩৮ স্পেস রেজিস্ট্রেশন নম্বর লিখে পাঠাতে হবে ১৬২২ নম্বরে।
গত বছরের ২৯ ডিসেম্বর ৩৮তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়।