মৃত্যুর পর পৃথিবীতে থাকা অবস্থা কি হবে আমাদের সাথে।কিছু অনুভুতির কথা।

Words
362
Reading
2 min
Listen
Play
5y

আসালামুআলাইকুম,
20210606_000807.jpg
https://picsart.com/i/241993068020202
কবর হ্যা কবর আমাদের আসল ঠিকানা।পৃথিবীতে আসার টিকিট যেমন নিয়ে এসেছি।তেমনি পৃথিবী থেকে যাওয়ার কনফার্ম টিকেট টা সাথে করে নিয়ে এসেছি।এই পৃথিবীর মায়া ছেড়ে যেতে হবে আমাদের সবাইকে।

আমি একদিন চলে যাবো এই পৃথিবীর সকল মায়া সকল ভালোবাসা ছেড়ে।
জানেন,আমি মরে যাবো এইটা জানি।আমার মৃত্যুর পর পৃথিবীতে আমার দেহ থাকা অবস্থায় কি করবে আমার আপন মানুষেরা।তা অনুভব করি।

প্রথমে আমার পরনের কাপড় খোলে।আমাকে গোসল করাবে।তারপর কাফনের কাপড় পড়াবে।কাফন পড়ানো হলে আমার অস্থায়ী গৃহ থেকে বের করবে।আমার আসল গৃহে নিয়ে যাওয়ার প্রস্তুতি শুরু হবে।আমাকে শেষ বিদাই জানাতে অনেক মানুষ আসবে।অনেক মানুষ আমাকে দাফন দেওয়ার জন্য নিজের কাজ ফেলে আসবে।

আমার সখের প্রিয় জিনিস গুলো থেকে আমার অধিকার হারিয়ে যাবে।আমার চাবিরগোছা গুলো।আমার প্রিয় শাড়ি গুলো।আমার ব্যাগ।আমার জুতো গুলো থেকে।আমার পরিবারের মানুষ গুলো অন্য কাউকে দান করবে আমার রূহ শান্তি পাওয়ার জন্য।তখন আমি যদি হাজার বার চাই রাখতে তা আমি পারবো না।কারণ অস্থায়ী পৃথিবীতে এইগুলো এখন আমার আর দরকার হবেনা।আমিত স্থায় ঘরে যাচ্ছি।অনেক সময় চিন্তা করি অস্থায়ী দুনিয়া আমার জন্য দুঃখ পাবেনা আবার আমার জন্য অপেক্ষাও করবে না।
তখন খুব দুঃখ লাগে যখন চিন্তা করি পৃথিবীতে প্রথম হারাতে হবে আমার নিজের নামকে।চোখের সামনে অনেকে পৃথিবী ছেড়ে চলে গেছে।মৃত্যুর পর তাদের নাম ধরে ডাকে নাই।সবাই বলে লাশ।অমুক মারা গেছে অমুকের লাশটা দেখে আসি।নাম নেই না কেউ।যখন আমার জানাজা পড়াবে তখন নাম লাশ হবে।সবাই বলবে লাশ নিয়ে আসো।কবর দিবে যখন তখন বলবে কবরে লাশ নামাও।এই কথা গুলো যখন চিন্তা করি তখন খুব কান্না আসে।মনে খুব ভয় লাগে।
দুনিয়ার সব পরিচয়,আমার বংশ পরিচয়,আমার মর্যাদা,এবং আমার খ্যাতি,আমার টাকা পয়সা আমাকে সব যেনো ধোঁকায় ফেলে রেখেছিলো।দুনিয়ার জীবনটা আমার কাছে তুচ্ছ মনে হয়।
এতো আপন কলিজার টুকরো সন্তান আমার মৃত্যু পরে আমার লাশের সামনে আসতে ভয় পাবে।আর এই সন্তানদের জন্য পৃথিবীর সকল কষ্টকে আপন করে নিয়ে ছিলাম।
কাছের আপন মানুষ গুলো হয়ত কিছু দিন দুঃখিত হবে আমি চলে যাওয়াতে। নয়তো একমাস নয়তো বা এক বছর। তারপর আবার নতুন করে শুরু করবে।শধু আমি থাকবো না।আমার কথা সবাই আস্তে আস্তে ভুলে যাবে।এইটাই দুনিয়ার নিয়ম।পৃথিবীর সব অহংকার,ভালোবাসা, সৌন্দর্য,শেষ হয়ে যাবে মৃত্যু টিকিট যখন চলে আসবে।
জানিনা আমার মত করে মৃত্যুকে নিয়ে ভাবেন কি না আপনারা?
আমি জানানি প্রতিটা মানুষ তার মৃত্যুকে নিয়ে সব সব সময় ভাবে।মৃত্যু প্রতিটা প্রাণীর স্বাদ গ্রহণ করতে হবে।
আমার অনুভুতি আপনাদের শেয়ার করলাম।কেমন লেগেছে জানাবেন।

/ধন্যবাদ সবাই ভালো থাকবেন\