বিভিন্ন রকমের শাক দিয়ে, সুস্বাদু শাক ভাজি।

Words
218
Reading
1 min
Listen
Play
5y

আসালামুআলাইকুম,

20210616_194014.jpg
শাক-সবজি আমরা প্রতিটা মানুষ খেতে খুব পছন্দ করি।
শাক-সবজিতে রয়েছে প্রচুর পরিমাণে প্রাকৃতিক পুষ্টি।
আমাদের দেশে কিছু শাক আছে,যে গুলো চাষ করা লাগে না প্রাকৃতিক ভাবে জন্মায়।
প্রাকৃতিক ভাবে জন্মালেও স্বাদ যেমন পুষ্টি থাকে তেমন।শাক ভাজি খেতে সবাই খুব পছন্দ করি।
শাক ভাজির সাথে যদি, শুকনো মরিচ থাকে তাহলে স্বাদ শাক ভাজির স্বাদটা যেনো অসাধারণ লাগে।
আজকে আমি বিভিন্ন রকমের শাক দিয়ে, সুস্বাদু শাক ভাজি রেসিপি শেয়ার করবো।
আমি কিভাবে খুব সহজে হেলেঞ্চা শাক,পুঁই শাক,ডাটা শাক, দিয়ে শাক ভাজি করেছি।
তা ধাপে ধাপে আপনাদের দেখাবো তাহলে চলুন।
20210616_193722.jpg

..উপকরণ..
1/ হেলেঞ্চা,পুই,ডাটা,শাক 500 গ্রাম,
2/ পেয়াজ 1-টি,
3/ রসুন 1/2 টি,
4/ কাঁচা মরিচ 4-5 টি,
5/ শুকনো মরিচ 5-6 টি,
6/ সয়াবিন তেল 3- চামচ,
7/ লবণ স্বাদ মত,
20210616_194254.jpg
প্রথমে শাক গুলো পরিষ্কার বেছে নিবো,কারণ শাকে বিভিন্ন রকমের পোকা-মাকড় থাকে।তারপর শাক গুলো কেটে পরিষ্কার পানি ধুয়ে নিবো।
20210616_194231.jpg
চুলায় একটা পাতিলে তিন চামচ সয়াবিন তেল দিবো।
20210616_194213.jpg
তেল গরম হলে শুকনো মরিচ ভেজে।তারপর কুচি করে রাখা, পেয়াজ,রসুন,কাঁচা মরিচ, লবণ পাতিলে দিয়ে ভাজবো।
20210616_194153.jpg
পেয়াজ,রসুন,কাঁচা মরির,শুকনো মরিচ চুলার মাঝারি আঁচে ভাজবো বাদামী রং হওয়া পযর্ন্ত।
20210616_194139.jpg
পেয়াজ,রসুন কুচি বাদামী রং হলে,ধুয়ে রাখা শাক গুলো পাতিলে দিবো।
20210616_194121.jpg

পাতিলে দিয়ে,চামচের সাহায্যে নেড়েচেড়ে দিয়ে।একটা ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিট রান্না করবো।
20210616_194104.jpg
পাঁচ মিনিট পর শাক ভাজি হলে চুলা বন্ধ করে দিবো।
20210616_194045.jpg

.পরিবেশন.
গরম ভাতের শাক ভাজি খেতে মজাদার।
আমি গরম ভাজি খেতে খুব পছন্দ করি।

ধন্যবাদ