তাইওয়ানের ভূমিকম্পে নিহত ৪, নিখোঁজ ১৪৩

Words
184
Reading
1 min
Listen
Play
9y

তাইওয়ানের পর্যটন শহর হুয়ালিয়েনের কাছে শক্তিশালী ভূমিকম্পে অন্তত চারজন নিহত ও ২০০’র বেশি আহত হয়েছেন।খবর বিবিসির।

স্থানীয় সময় মঙ্গলবার রাত ১১টা ৫০ মিনিটের দিকে দ্বীপ দেশটির পূর্ব উপকূলে ৬.৪ মাত্রার ভূকম্পন অনুভূত হয়। এতে একটি বহুতল হোটেলসহ কয়েকটি ভবন ভেঙে পড়ে।

সংবাদ সংস্থা সূত্রে খবর, পর্যটন নগরী হিসেবে পরিচিত হুয়ালিয়েন থেকে ২১ কিলোমিটার উত্তরপূর্বে ছিল ভূকম্পের উৎ‌পত্তিস্থল। শহরটিতে এক লাখ লোকের বসবাস।

সর্বশেষ সরকারি তথ্য অনুযায়ী, অন্তত ১৪০ জনের বেশি এখনো নিখোঁজ রয়েছেন। এদের অনেকে ধসে পড়া ভবনগুলোর ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছেন বলে ধারণা করা হচ্ছে।

ধ্বংসস্তূপ সরিয়ে জীবিতদের খোঁজ করছেন উদ্ধারকারীরা। কেউ কেউ খালি হাতেই ধ্বংসস্তূপ সরানোর চেষ্টা করছেন।
হুয়ালিন শহরের বাসিন্দাদের ক্ষতিগ্রস্ত ভবন থেকে দূরে থাকতে বলা হয়েছে। আফটার শকের কারণে ৮০০ জনকে আশ্রয় কেন্দ্রে স্থানান্তর করা হয়েছে।

স্থানীয় গণমাধ্যম জানায়, ইউনমান কুড নামে একটি আবাসিক ও বাণিজ্যিক ভবন ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এক পাশে হেলে পড়েছে। ভবনের ১৪৩ জন বাসিন্দা নিখোঁজ রয়েছেন।

তাইওয়ান একটি স্বশাসিত দ্বীপ, যেটিকে তার ভূখণ্ডের অংশ মনে করে চীন। দ্বীপটি দুটি টেকটোনিক প্লেটের সংযোগস্থলের কাছে হওয়ায় এখানে প্রায়ই ভূমিকম্প হয়। গত রবিবার পাঁচবার ভূকম্পন হয়েছিল।

২০১৬ সালে তাইওয়ানের দক্ষিণাঞ্চলে শক্তিশালী এক ভূমিকম্পে শতাধিক লোক নিহত হয়েছিল।

(ঢাকাটাইমস/৭ফেব্রুয়ারি/এসআই)

তাইওয়ানের ভূমিকম্পে নিহত ৪, নিখোঁজ ১৪৩ | Ecency